"উদ্দীপকের কাণ্ডারি যেন 'বায়ান্নর দিনগুলো' রচনার বঙ্গবন্ধু।"- মন্তব্যটি যথার্থ।
একজন দেশপ্রেমিক নেতা একটি জাতির জন্য আশীর্বাদস্বরূপ। তাঁর যোগ্য নেতৃত্বের ওপর একটি দেশের ভাগ্য নির্ভর করে। তিনি জাতির মুক্তি, উন্নতি ও অধিকার আদায়ের জন্য নিজের জীবনের সুখ-শান্তি বিলিয়ে দিতেও পিছপা হন না।
উদ্দীপকে একটি অসহায় জাতির দুরবস্থা উল্লেখ করে একজন কান্ডারি আহ্বান করা হয়েছে, যে দেশের মুক্তির জন্য অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করে জাতির মুক্তির জন্য প্রাণপণ লড়াই করে যাবে। 'বায়ান্নর দিনগুলো' রচনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বাঙালি জাতির মুক্তির জন্য নিজের জীবন বাজি রেখেছেন। পাকিস্তানি শাসক-শোষকবর্গের অপশাসন ও অন্যায়ের বিরুদ্ধে তিনি জেলে বন্দি হয়েছেন। জেলে বন্দি থেকেও অসুস্থ শরীর নিয়ে তিনি অনশন করেছেন দেশ ও দেশের মানুষের জন্য। এদিক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উদ্দীপকের কান্ডারি একই পথের লড়াকু সৈনিক।''বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য নিজের জীবনের সুখ-শান্তি বিলিয়ে দিয়েছেন। পরিবার থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থেকে দেশের মুক্তির জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। অসহায় বাঙালি জাতিকে পাকিস্তানি শাসকদের কবল থেকে মুক্ত করার জন্য তিনি নিজের জীবন বাজি রেখে কারাগারে অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন। উদ্দীপকের কান্ডারিও অসহায় জাতিকে মুক্ত করার জন্য প্রাণপণ লাড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তাই পরিশেষে একথা স্পষ্টভাবে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।