"জনাব নূরুল আমিন বুঝতে পারলেন না, আমলাতন্ত্র তাঁকে কোথায় নিয়ে গেল।"- ব্যাখ্যা কর।
উত্তর: "জনাব নূরুল আমিন বুঝতে পারলেন না, আমলাতন্ত্র তাঁকে কোথায় নিয়ে গেল।"- কথাটির মাধ্যমে লেখক নূরুল আমিনের অপরিণামদর্শী কাজকে নির্দেশ করেছেন। 'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনা তুলে ধরেছেন। ভাষা আন্দোলনের মিছিলে তৎকালীন মুখ্যমন্ত্রী নূরুল আমিনের নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিব এই ঘটনায় নূরুল আমিন সম্পর্কে বলেন যে, আমলাতন্ত্র তাকে অনেক নিচু স্তরে নিয়ে গেছে যা তিনি বুঝতে পারেননি। ভাষা-আন্দোলনের মিছিলে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করা মোটেও উচিত হয়নি। পাকিস্তানের জন্য ক্ষতিকর এ কাজ করে তিনি অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছেন। এ প্রসঙ্গেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"জনাব নূরুল আমিন বুঝতে পারলেন না, আমলাতন্ত্র তাঁকে কোথায় নিয়ে গেল।"…
উদ্দীপক
Mymensingh Board · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর