উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কী সাদৃশ্যপাওয়া যায়? যুক্তিসহ আলোচনা কর।
উত্তর: সাধারণ মানষেুর অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করার দিক থেকে উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদৃশ পাওয়া যায়।যারা সত্যিকারের দেশ প্রেমিক তারা দেশের সংকট জাতির সংকটে চুপ করে বসে থাকেন না। তারা নিজেদের সবটুকু দিয়ে দেশের মানুষের পাশে, দেশের সংকটে দেশের পাশে থেকে দেশ ও জাতিকে বিপদ থেকে উদ্ধার করতে নিজের জীবনকে উদার করে দেন, সময়োচিত সিদ্ধান্ত নেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বৈষম্যের শিকার বিপ্লবী নেতা নেলসন ম্যান্ডেলা অবদান তুলে ধরা হয়েছে। নেলসন ম্যান্ডেলা সাধরন মানুষের অধিকার আদায়ের জন্যে সারাটা জীবন নিজের জীবনকে ব্যয় করেছে। নিজেকে সবসময় নিয়োজিত রেখেছে সত্যের পথে। এই সত্যের পথে চলতে গিয়ে তাকে বিভিন্ন বাধা-বিপদের সম্মুখীন হতে হয়েছে। তাকে প্রায় তিন দশকের মতো করাগারের শাস্তি ভোগ করতে হয়েছে। তারপরও তিনি নিজের দেশ সাধারণ মানুষকে মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন।অনুরূপভাবে বায়ান্নার দিনগুলি রচনায় লেখক এবং শেখ মুজিবুর রহমান বাঙালির ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। তার জীবনের পুরোটা সময় সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করেছে এবং এর জন্য তাকে তার জীবনের অধিকাংশ সময় জেলে কাটাতে হয়েছে। এদিক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উদ্দীপকের সঙ্গে নেলসন ম্যান্ডেলার সাদৃশ্য পাওয়া যায়।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কী স…
উদ্দীপক
Dhaka Board · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর