উদ্দীপকের ফাতিমা বেদার'র সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনায় বাঙালি তরুণদের রক্ত দেয়ার সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধর।
উত্তর: উদ্দীপকের ফাতিমা বেদার'র সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনায় বাঙালি তরুণদের রক্ত দেয়ার সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরা হলো। পাকিস্তানি শাসকগোষ্ঠী যখন বার বার ঘোষণা করছিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন বাঙালিরা প্রতিবাদ করে। ২১শে ফেব্র“য়ারি আন্দোলনের প্রস্তুতি নিলে শাসকগোষ্ঠী ১৪৪ ধারা জারি করে। বাঙালিরা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলি করে কয়েকজনকে হত্যা করে। ফলে এ আন্দোলন আরো চরম আকার ধারণ করে। সাধারণ জনগণ আন্দোলনে সমর্থন ও যোগদান করে। রাজবন্দিদের মুক্তি চেয়ে স্লোগান দেয়া হয়। রাষ্ট্রভাষা বাংলা চাই, শ্লোগান দেয়া হয়। অবশেষে শাসকগোষ্ঠী রাজবন্দিদের মুক্তি ও বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। অর্থাৎ, লেখক প্রমাণ করেছেন, মানুষ হত্যা ছিল শাসকগোষ্ঠীর ভুলযার জন্য তাদের পতন হয়। উদ্দীপকে ফাতিমা বেদারদের রক্তের বিনিময়ে আলজেরিয়া ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়। যা ৫২ এর দিনগুলো তরুণদের রক্ত দেয়ার চিত্রকে মনে করিয়ে দেয়। ১৯৫২ সালে যখন তরুণরা তাদের ভাষার জন্য রক্ত দিয়েছিল ঠিক সেরকমই উদ্দীপকের ফাতেমা বেদারদের রক্তের বিনিময়ে আলজেরিয়ার উপন্যাসিক শাসন কে প্রতিবাদ করে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ফাতিমা বেদার'র সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনায় বাঙালি তরু…
উদ্দীপক
Sylhet Board · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর