“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক এবং 'বায়ান্নর দিনগুলো' রচনায় মূলত দখলদার শাসক শ্রেণির নির্মম দমন-নিপীড়নের ইতিহাসই বর্ণিত হয়েছে।”—মন্তব্যটি বিশ্লেষণ কর ।
উত্তর: প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক এবং 'বায়ান্নর দিনগুলো' রচনায় মূলত দখলদার শাসক শ্রেণির নির্মম দমন-নিপীড়নের ইতিহাসই বর্ণিত হয়েছে।” ফাতিমা বেদার ও বঙ্গবন্ধুর আন্দোলনের প্রেক্ষাপট যথাক্রমে বর্ণবৈষম্য ও ভাষার দাবি-এদিক থেকে তাদের আন্দোলনের প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু শাসকের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনের দিক থেকে দু'জনের মধ্যেই ঐক্য পরিলক্ষিত হয়। বায়ান্নর দিনগুলো'তে শেখ মুজিবের জেলজীবন ও মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে। তৎকালীন শাসকগোষ্ঠী লেখকসহ অনেককে রাজবন্দি হিসেবে জেলে বন্দি করে। এমতাবস্থায় লেখক অনশন করেন। ক্রমশ তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন সিভিল সার্জনসহ বেশকিছু আমলা তাকে অনশন ভাঙতে বোঝান এবং মমত্ববোধ ও ভালোবাসা প্রদর্শন করেন। অবশেষে দুই বছর তিনমাস পর তাঁর মুক্তি মেলে। উদ্দীপকে, পনের বছরের কিশোরী ফাতিমা বেদার ঐ সংগ্রামে জীবন দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন । ফাতিমাকে হত্যা করায় আন্দোলন আরো তীব্র হয়। দলে দলে নারী ও শিশুরা জড়ো হয় প্রতিবাদ সমাবেশে। ফাতিমা বেদারদের রক্তের বিনিময়ে আলজেরিয়া ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়।এখানে উদ্দীপকে ফাতেমা বেদারের ঘটনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫২ দিনগুলোর ঘটনা প্রেক্ষাপট ভিন্ন কিন্তু তাদের উভয়েরই মূল যে বিষয়টি একই রকম তা হচ্ছে তারা উভয় নিপীড়িত পীড়িত শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রতিবাদ করেছে লড়াই করেছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক এবং 'বায়ান্নর দিনগুলো' রচনায় মূলত …
উদ্দীপক
Sylhet Board · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর