'বায়ান্নর দিনগুলো' রচনায় বক্তার বিড়ম্বিত পারিবারিক জীবনের নানাতথ্য রয়েছে যা উদ্দীপকে নেই।”-যুক্তি দিয়ে বিচার কর।
উত্তর: উদ্দীপকে কেবল ভাষা আন্দোলনের কথা উঠে এলেও 'বায়ান্নর দিনগুলো' রচনার বঙ্গবন্ধুর পারিবারিক নানা দিক উঠে আসেনি।'বায়ান্নর দিনগুলো' রচনায় বঙ্গবন্ধুর নির্ভীক ও আপসহীন মানসিকতার রাতে দিকটি স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আজীবন অন্যায়-অনাচারের বিরুদ্ধে বলে প্রতিবাদ করে গেছেন। আর এ কারণে অত্যাচারী শাসকশ্রেণি তাঁকে কর্ম বিনা বিচারে বছরের পর বছর জেলে আটকে রেখেছে। বিনা বিচারে এভাবে রাজবন্দিদের আটকে রাখার প্রতিবাদে তিনি অনশন ধর্মঘট পালন করেছেন। তাঁর স্মৃতিচারণায় বিশেষভাবে বর্ণিত হয়েছে ঢাকায় একুশে ফেব্রুয়ারি তারিখে ছাত্র-জনতার মিছিলে গুলির খবর। এছাড়া এ রচনায় উঠে এসেছে বঙ্গবন্ধুর অনশনরত অবস্থায় মৃত্যু আসন্ন জেনে তাঁর পরিবারের ব্যাকুলতা ও পরিবারে ফিরে যাওয়ার হৃদয়স্পর্শী বর্ণনা । উদ্দীপকের চিত্রে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি সাধারণ ছাত্র-জনতার রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনের দিকটি উঠে এসেছে। এখানে ভাষাসৈনিকদের ওপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে মিছিলের দৃশ্য লক্ষ করা যায়। সকলের মুখে ধ্বনিত হচ্ছে 'নূরুল আমিনের রক্ত চাই', 'নাজিমুদ্দিন গদি ছাড়' প্রভৃতি স্লোগান। প্রকৃতপক্ষে ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্রদের ওপর নির্মম গুলিবর্ষণের প্রতিবাদের দিকটিই এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু আলোচ্য রচনায় এসবের বাইরেও বঙ্গবন্ধুর ব্যক্তিজীবনের নানা বিষয় উঠে এসেছে।উদ্দীপক ও 'বায়ান্নর দিনগুলো' রচনায় একইভাবে ভাষা আন্দোলনের কথা উঠে এসেছে। কিন্তু আলোচ্য রচনার বিস্তৃত পরিসরে বঙ্গবন্ধুর জেলজীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বিবৃত হয়েছে। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনা বিচারে বছরের পর বছর রাজবন্দিদের কারাগারে আটক রাখার প্রতিবাদে বঙ্গবন্ধু অনশন ধর্মঘট শুরু করেন। এছাড়া পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্মমতা ও জেল থেকে ছাড়া পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার হৃদয়স্পর্শী বিবরণও এখানে উঠে এসেছে। কিন্তু উদ্দীপকের চিত্রে এত বিষয় স্থান পায়নি। সুতরাং, 'বায়ান্নর দিনগুলো' রচনায় বক্তার বিড়ম্বিত পারিবারিক জীবনের নানা তথ্য রয়েছে, যা উদ্দীপকে নেই— মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'বায়ান্নর দিনগুলো' রচনায় বক্তার বিড়ম্বিত পারিবারিক জীবনের নানাতথ্য …
উদ্দীপক
Rajshahi Board · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর