অনুচ্ছেদের বক্তব্য 'লালসালু' উপন্যাসের কোন দিকটি স্মরণ করিয়ে দেয়? আলোচনা করো।
উত্তর: অনুচ্ছেদের বক্তব্য 'লালসালু' উপন্যাসের ধর্মব্যাবসা ও কুসংস্কারের অপব্যবহারের দিকটি স্মরণ করিয়ে দেয়। 'লালসালু' উপন্যাসে মজিদ একটি কবরকে পিরের মাজার হিসেবে প্রতিষ্ঠা করে। সে গ্রামবাসীর অজ্ঞতা ও ধর্মভীতিকে কাজে লাগায়। অলৌকিক ভয় সৃষ্টি করে মানুষকে নিয়ন্ত্রণে রাখে। ধর্ম সেখানে সত্য নয়, ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে। উদ্দীপকে মৃত পিরের গরম হওয়া ও গোস্সা করার কাহিনি তুলে ধরা হয়েছে। বাস্তবে মৃত কবরবাসীর এসব আচরণ অসম্ভব। তবু মানুষের তৈরি বিশ্বাসে এসব চালু থাকে। 'লালসালু' উপন্যাসেও একইভাবে অলৌকিক ভয় সৃষ্টি করা হয়। সেখানে সত্য ও মুক্তির কোনো স্থান নেই। ফলে অনুচ্ছেদটি উপন্যাসের ধর্মব্যাবসাকে স্মরণ করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
অনুচ্ছেদের বক্তব্য 'লালসালু' উপন্যাসের কোন দিকটি স্মরণ করিয়ে দেয়? আ…
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর