চিত্রকল্প-১ ও চিত্রকল্প-২-এর পরিণতি 'লালসালু' উপন্যাসে প্রতিফলিত হয়েছে কি না সে প্রসঙ্গে মতামত দাও।
উত্তর: চিত্রকল্প-১ ও ২-এর পরিণতিতে বর্ণিত কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতার বার্তা 'লালসালু' উপন্যাসের পরিণতিতে দৃশ্যমান না হওয়ায় উদ্দীপকের চিত্রকল্প-১ ও ২ এর পরিণতি 'লালসালু' উপন্যাসে প্রতিফলিত হয়নি।'লালসালু' উপন্যাসের ধূর্ত মজিদ মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষে অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে পুঁজি করে পরিচালিত করে তার ধর্মব্যাবসা। অজ্ঞাত ব্যক্তির কবরকে মোদাচ্ছেদ পিরের মাজার বানিয়ে শঠতার পথ রচনা করে। মজিদের এই ধর্মব্যাবসা উপন্যাসের পরিণতিতেও চলমান ছিল।উদ্দীপকে চিত্রকল্প-১ ও ২-এর পরিণতিত কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সচেতনতা ও অলৌকিকতার বিরুদ্ধে যৌক্তিক ব্যাখ্যার দিক ফুটে উঠেছে। রীনা ও নগেনের ভ্রান্ত বিশ্বাস মীনা ও পরাশর ডাক্তার যুক্তি দিয়ে প্রমাণ করেছেন। অন্যদিকে 'লালসালু' উপন্যাসে বর্ণিত গ্রামীণ লোকের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যৌক্তিক প্রমাণ দেখানো হয়নি। জমিলা এর বিরুদ্ধে প্রতিবাদ করলেও সে সফল হতে পারেনি।উদ্দীপকের পরিণতিতে 'লালসালু' উপন্যাসের অন্ধবিশ্বাসের দিকটির যৌক্তিক পরিণতি দেখানো হলেও এ উপন্যাসে তা অমীমাংসিত থেকেছে। গ্রামের সাধারণ লোক মজিদের সৃষ্ট মোদাচ্ছের পিরের মাজারকে যৌক্তিকতার সাথে প্রত্যাহার করতে পারেনি। বরং ধীরে ধীরে মজিদের ভিত্তি আরো শক্ত হয়েছে। জমিলা ও আক্কাশের আগমনে মজিদের বিরুদ্ধে কিছুটা প্রতিবাদ ধ্বনিত হলেও তা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের চিত্রকল্প-১ ও ২-এর পরিণতি 'লালসালু' উপন্যাসে প্রতিফলিত হয়নি।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
চিত্রকল্প-১ ও চিত্রকল্প-২-এর পরিণতি 'লালসালু' উপন্যাসে প্রতিফলিত হয়…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর