'ধর্ম দুর্বল হয়েছে ভণ্ড আলেমদের কারণে।' ব্যাখ্যা দাও।
উত্তর: 'ধর্ম দুর্বল হয়েছে ভণ্ড আলেমদের কারণে'- উক্তিটি সঠিক, কারণ অনুচ্ছেদের মওলানা ও 'লালসালু' উপন্যাসের মজিদের মতো স্বার্থপর ব্যক্তি ধর্মের মূল আদর্শকে দুর্বল করে তোলে। 'লালসালু' উপন্যাসে মজিদ ধর্মকে মানবকল্যাণের বদলে নিজের প্রভাব টিকিয়ে রাখার অস্ত্র বানায়। মিথ্যা মাজারটি হয়ে ওঠে মজিদের শক্তির প্রাণকেন্দ্র। গ্রামের কুসংস্কারাচ্ছন্ন, অশিক্ষিত, দরিদ্র মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে মজিদ তাদের সঙ্গে প্রতারণা করে। অনুচ্ছেদের মওলানা মানুষকে ধর্মের কথা শুনিয়ে ভয় দেখালেও নিজের আচরণে তার প্রতিফলন ঘটান না। এতে তার মুদির ফরিদের মধ্যে সন্দেহ জন্মায়। উপন্যাসের মজিদও কূটকৌশলী, ধর্মব্যবসায়ী ও প্রতারক। মজিদ গ্রামের কুসংস্কারাচ্ছন্ন সমাজজীবনে শঠতার জাল 'ফেলে নিজের স্বার্থ হাসিল করে। উপন্যাসে গ্রামের সাধারণ মানুষ মজিদের ধর্মব্যবসা বুঝতে না পেরে তাকে ভয় করে এবং তার প্রতি আনুগত্য প্রদর্শন করে। তাদের এমন অন্ধবিশ্বাসের কারণে মানুষের মধ্যে কুসংস্কার বাড়তে থাকে। অনুচ্ছেদের মওলানার আচরণও একই ক্ষতি করে। সে ধর্মের ভয় মানুষকে দেখালেও নিজে তা পালন করে না। ফলে ধর্মের নৈতিক ও মানবিক দিক আড়ালে পড়ে যায়। সমাজে বিশ্বাসের সংকট সৃষ্টি হয়। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ও সঠিক।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'ধর্ম দুর্বল হয়েছে ভণ্ড আলেমদের কারণে।' ব্যাখ্যা দাও।
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর