তাহেরের বাপ নিরুদ্দেশ হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: স্ত্রীর দেওয়া মিথ্যা বদনাম এবং সালিশের অপমান সইতে না পেরে তাহেরের বাপ নিরুদ্দেশ হয়ে যায়। সংসারে অভাব থাকায় তাহেরের বাপ-মায়ের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে থাকত। একদিন বুড়ি মনের খেদে তার সন্তানদের জন্ম নিয়ে কথা বললে বুড়ো খেপে গিয়ে বুড়িকে মারতে যায়। এ ঘটনার কথা তার মেয়ে হাসুনির মা মজিদের কাছে গিয়ে বলে এবং মজিদ তাকে পরদিন ডেকে পাঠায় এবং আচ্ছামতো শাসন করে। অপমানিত ও বিপর্যন্ত বুড়ো বাড়ি ফিরেই দেখে হাসুনির মাকে। রাগে, ক্ষোভে ঘূর্ণি খেয়ে তার চোখ অন্ধকার হয়ে যায়। বকের মতো ছুটে গিয়ে এক আছাড়ে মাটিতে ফেলে দিয়ে প্রহার শুরু করে। প্রাণের আশ মিটিয়ে বুড়ো তার মেয়েকে মারে। আবার মজিদ তার বিরুদ্ধে সালিশ ডাকে'। সালিশে মজিদ বুড়োকে তার মেয়ের কাছে মাফ চাইতে বলে। স্ত্রীর দেওয়া মিথ্যা বদনাম এবং সালিশের অপমান সইতে না পেরে তাহেরের বাপ বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
তাহেরের বাপ নিরুদ্দেশ হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর