উদ্দীপক 'লালসালু' উপন্যাসের সূচনা অংশের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
উত্তর: মানুষের অভাব, দুঃখ-দারিদ্র্যের বর্ণনার দিক থেকে উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সূচনা অংশের সাথে সাদৃশ্যপূর্ণ।উদ্দীপকের শেষ বাক্যের সঙ্গে 'লালসালু' উপন্যাসের সূচনা অংশের মানুষের অভাব, দুঃখ-দারিদ্র্যের বর্ণনা এবং তা থেকে তাদের উত্তরণ না ঘটার দিকটির মিল পাওয়া যায়।'লালসালু' উপন্যাসের সূচনা অংশে শস্যহীন জনবহুল অঞ্চলের কথা বলা হয়েছে। সেই অঞ্চলের বাসিন্দাদের ঘরে কিছুই নেই। ভাগাভাগি, লুটালুটি আর স্থানবিশেষে খুনাখুনি করে তারা একেবারে নিঃশেষ। তারা এখন নদীর ওপারে ছুটে গিয়ে জীবন বাঁচাতে চায়। ভাগ্য বদলানোর আশায় তারা ছোটাছুটি করে। তাদের সামনে বিরান মাঠ, সর-ভাঙা পাড় আর বন্যা ভাসানো খেত। তাতে শস্য নেই। দেশটা মরার দেশ।উদ্দীপকের শেষ বাক্যে মানুষের দুঃখ-দুর্দশার কথা প্রতিফলিত হয়েছে। এখানে পদ্মাপাড়ের মানুষের কষ্টকর জীবনযাপনের দিকটি প্রকাশ পেয়েছে। পদ্মাপাড়ের জেলেপাড়ায় শিশুর কান্না কখনো বন্ধ হয় না, ক্ষুধা-তৃষ্ণা সব সময় লেগে থাকে, মানুষের মাঝে অন্ধবিশ্বাস ও কুসংস্কারও দানা বেঁধে আছে। সেখানকার মানুষের জীবনের দুঃখ-কষ্টের ইতি কখনো ঘটে না। এই দুঃখময় ঘটনা ও অভাবের দিকটি 'লালসালু' উপন্যাসের সূচনা অংশে বর্ণিত মানুষের অভাব-অনটনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। শস্য যাই-বা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য। এরা তাই দেশ ত্যাগ করে। জাহাজের খালাসি, কারখানার শ্রমিক, বাসাবাড়ির চাকর, দফতরির এটকিনি হয়ে তারা খেয়ে-পরে বাঁচতে চায়।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপক 'লালসালু' উপন্যাসের সূচনা অংশের সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর