"উদ্দীপকে বর্ণিত গ্রাম মহব্বতনগরের গ্রামচিত্র থেকে ভিন্ন।" মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের অভাব-অনটনের বিপরীতে মহব্বতনগর গ্রামের সচ্ছলতার চিত্র ফুটে ওঠায়, "উদ্দীপকে বর্ণিত গ্রাম মহব্বতনগরের গ্রামচিত্র থেকে ভিন্ন"- মন্তব্যটি যথার্থ।'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এখানে যুগ যুগ ধরে শিকড়গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব প্রতিফলিত হয়েছে।উদ্দীপকের বর্ণিত গ্রাম পদ্মাবিধৌত ভাঙন অঞ্চল। অধিকাংশ সময় এখানে ভাঙন ও পদ্মার জলে মিলিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। ফলে সেখানে অভাব-অনটন লেগেই থাকে। অপরদিকে উপন্যাসের মহব্বতনগর একটি কৃষিপ্রধান গ্রাম। এখানে প্রচুর ফসল হয়। ফসল তোলার মৌসুমে তাই লোকেদের আনন্দের সীমা থাকে না।উদ্দীপকে পদ্মা চরবিধৌত এলাকার অভাব-অনটনের চিত্র বর্ণিত। হলেও মহব্বতনগর গ্রামের চিত্র সম্পূর্ণ ভিন্ন। মজিদের ভাষায় বতোর দিনে এখানে মগরা মগরা ধান হয়, সকলে হাসি-খুশি আনন্দে মেতে ওঠে। অতিবৃষ্টি ও শিলাবৃষ্টি কেবল তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া মহব্বতনগর গ্রামের সমাজব্যবস্থাও সুনিয়ন্ত্রিত। খালেক ব্যাপারী মজিদের পরামর্শ নিয়ে সব কাজ সমাধা করে। স্বার্থপর মজিদের মতো করেই চলতে হয় তাদের।তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, "উদ্দীপকে বর্ণিত গ্রাম মহব্বতনগর গ্রামচিত্র থেকে ভিন্ন"- এ মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকে বর্ণিত গ্রাম মহব্বতনগরের গ্রামচিত্র থেকে ভিন্ন।" মন্তব্যট…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর