উদ্দীপকে উল্লিখিত গ্রামের চেয়ারম্যান এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমিকা 'লালসালু' উপন্যাসের কোন ঘটনাংশের সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত গ্রামের চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমিকা 'লালসালু' উপন্যাসে বর্ণিত আক্কাসের স্কুল প্রতিষ্ঠায় বাধাদানের ঘটনাংশের সাথে সাদৃশ্যপূর্ণ।'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস এ উপন্যাসের প্রধান উপজীব্য কুসংস্কার ও অন্ধবিশ্বাসের সাথে সুস্থ জীবনাঙ্ক্ষার দ্বন্দ্ব। আক্কাসের স্কুল প্রতিষ্ঠার মহৎ উদ্দেশ্যের পথে বাধা দেয় ভন্ড প্রতারক মজিদ। উদ্দীপকের তরুণ পলাশ উচ্চশিক্ষিত হয়ে গ্রামে একটি স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করতে চাইলে বাধার সম্মুখ্যিন হয়। গ্রামের চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বাধার সম্মুখিন হয়। 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের শিক্ষিত ছেলে আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে বাধার সম্মুখীন হয়। ভণ্ড পির মজিদ ও গ্রামের মোড়ল খালেক ব্যাপারীর নেতৃত্বে গ্রামের বয়োজ্যেষ্ঠরা তার এ কাজে বাধা দেয়। এ দিক থেকে উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠদের ভূমিকা 'লালসালু' উপন্যাসের আক্কাস কর্তৃক স্কুল প্রতিষ্ঠার ঘটনাংশের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গ্রামের চেয়ারম্যান এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমি…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর