"বৈসাদৃশ্য থাকলেও গোলবার ও মজিদের লক্ষ্য ছিল অভিন্ন।"- উক্তিটির সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উপায়গত দিক থেকে বৈসাদৃশ্য থাকলেও গোলবার ও মজিদের লক্ষ্য ছিল নিজস্ব স্বার্থসিদ্ধি। তাই বৈসাদৃশ্য থাকলেও গোলবার ও মজিদের লক্ষ্য ছিল অভিন্ন- এ মন্তব্যটি যথার্থ।'লালসালু' উপন্যাসের মজিদ নিজের স্বার্থসিদ্ধিতে ব্যর্থ হয়ে অসৎ ও নীতিবিরুদ্ধ পথের আশ্রয় নেয়। মহব্বতনগর গ্রামবাসীর সরলতাকে ব্যবহার করে মাজার ব্যাবসা শুরু করে নিজের স্বার্থসিদ্ধি করে।উদ্দীপকের গোলবার সৎপথে শিকড়ের ব্যাবসায় ফলপ্রসূ না হয়ে অসৎ ও নীতিবিরুদ্ধ পথের আশ্রয় নেয়। সে দাবি করে স্বপ্নে সে এমন গাছের সন্ধান পেয়েছে যা মানুষকে দীর্ঘায়ু করবে। 'লালসালু' উপন্যাসের মজিদ স্বদেশ ছেড়ে গারো পাহাড়ে সৎপথে জীবিকা অর্জনে ব্যর্থ হওয়ায় অসৎ পথের আশ্রয় নেয়। মহব্বতনগরে এসে সে সাধারণ মানুষকে বোঝায়, সে পিরের আদেশে এখানে মাজার প্রতিষ্ঠা করতে এসেছে। এভাবে সে ধর্মব্যবসার মতো অসৎ নীতিবিরুদ্ধ কাজ শুরু করে।উদ্দীপকের গোলবার ও 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়েই ভিন্ন ভিন্ন পথে লোক ঠকানো শুরু করলেও তাদের লক্ষ্য ছিল একই। আর সেটি হলো- নিজেদের স্বার্থ হাসিল করা। মজিদ জানত এ কাজে অনেক বড়ো ঝুঁকি আছে। ধরা পড়লে তার অনেক কিছু হতে পারে। কিন্তু অস্তিত্ব রক্ষার প্রশ্নে সে সেই ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"বৈসাদৃশ্য থাকলেও গোলবার ও মজিদের লক্ষ্য ছিল অভিন্ন।"- উক্তিটির সপক…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর