"আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।" উক্তিটি কে, কোন প্রসঙ্গে করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি'- উক্তিটি ক্লাইড করেছেন রাজবল্লভের কথার জবাবে। 'সিরাজউদ্দৌলা' নাটকে ইংরেজরা নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য নবাবের বিশ্বস্ত রাজ-অমাত্যদের সঙ্গে আঁতাত করে। তারা অর্থ ও ক্ষমতার লোভ দেখিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে চুক্তি স্বাক্ষর করতে নারীর ছদ্মবেশে ক্লাইভ ও ওয়াটস মিরজাফরের দরবারে হাজির হন। তখন ক্লাইভ কথা প্রসঙ্গে তাদেরকে বলে, নবাবকে তারা ভয় পায় না। বরং নবাবকে বিশ্বাস করতে পারে। কারণ নবাব তাদের মতো প্রতারক, বিশ্বাসঘাতক নন। তারা যেরূপ বেইমান, স্বার্থপর নবাব তেমনটি নন। তারা যেমন নিজেদের স্বার্থে সবকিছু করছে, নবাব তেমনটি করবেন না। তাই ক্লাইভ মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লবের চেয়ে নবাবকেই বেশি বিশ্বাস করেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।" উক্তিটি কে, কোন প্রসঙ্গে করেছে?…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর