উদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল একটি সাহসী, নিঃস্বার্থ ও দেশপ্রেমিক চরিত্র।
'সিরাজউদ্দৌলা' নাটকে মোহনলাল ছিলেন সিরাজের বিশ্বস্ত সেনাপতি ও সুহৃদ। তিনি ইংরেজদের চক্রান্ত সম্পর্কে সচেতন ছিলেন এবং সিরাজকে বারবার সতর্ক করেছিলেন। তাঁর চরিত্রটি সাহস, আনুগত্য ও দেশপ্রেমের প্রতীক।
উদ্দীপকের ইকবাল সাহেব ইয়াবা মাফিয়ার বিরুদ্ধে লড়াই করে জনগণের হৃদয় জয় করেছিলেন। নাটকের মোহনলালও ইংরেজ আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়েছিলেন। ইকবাল সাহেব যেমন নিজের জীবন নিয়ে পরিবার আক্রমণের শিকার হয়েও দমে যাননি, মোহনলালও তেমনই যুদ্ধক্ষেত্রে শত্রুর সম্মুখীন হয়ে পিছপা হননি। দুজনের চরিত্রে সাহস, নৈতিক দৃঢ়তা, জনগণের স্বার্থে সংগ্রাম ও শত্রুর মুখোমুখি হওয়ার ক্ষমতা ফুঁটে উঠেছে।