'পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসনক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন।' কে, কাকে উদ্দেশ্য করে কেন উক্তিটি করেছেন? বুঝিয়ে লেখো।
উত্তর: 'পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসনক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন'- উক্তিটির মধ্য দিয়ে নাট্যকার ভয় দেখিয়ে মানুষকে শাসনের বিষয়টি বোঝাতে চেয়েছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর নবাব হিসেবে মিরজাফরের অভিষেক অনুষ্ঠানে রবার্ট ক্লাইভসিরাজউদ্দৌলাকে, সর্বসমক্ষে শিকল বাঁধা অবস্থায় জাফরগঞ্জের কয়েদখানায় নিয়ে আসার কথা বলেন। কারণ নবাবের এহেন দুরবস্থা দেখে জনসাধারণের মনে নতুন নবাবকে নিয়ে ভয়ের সঞ্চার হবে। তার মতে, জনমনে ভয় জিইয়ে রাখাই হলো শাসনক্ষমতা টিকিয়ে রাখার মূলভিত্তি। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এ কথাই বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসনক্ষমতার গ্রানাইট ফাউন্ড…
উদ্দীপক
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর