শেয়ারFacebookWhatsApp

'কত বড়ো শক্তি, তবু কত তুচ্ছ।' উক্তিটির ভাবার্থ লেখো।

উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকের তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে ইংরেজদের তুলনায় শক্তি ও সামর্থ্যে বেশি হওয়া সত্ত্বেও বিশ্বাসঘাতকদের কারণে পরাজয় অবশ্যম্ভাবী জেনেই নবাব সিরাজউদ্দৌলা উপরোক্ত কথাটি মীরমদনকে উদ্দেশ করে বলেছেন। নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সেনা সংখ্যা ৫০ হাজারের বেশি; অথচ ইংরেজদের ৩ হাজারের বেশি সেনা ছিল না। অস্ত্র ও গোলা-বারুদেও সিরাজউদ্দৌলার তুলনায় ইংরেজরা ছিল নগণ্য। মীরমদন যে যুদ্ধ-পরিকল্পনা-কৌশল নবাবকে দেখান তাতে কোনোভাবেই ইংরেজদের জয়ী হওয়ার কথা নয়। কিন্তু নবাব আশঙ্কা করেন তার সব সিপাহি ও সেনাপতি লড়বে না, সব কামান থেকে গোলা ছুটবে না। কারণ বিশ্বাসঘাতক সেনাপতি মীর জাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছেন। প্রধান সেনাপতি বেইমান হলে যুদ্ধজয়ের সম্ভাবনা আর থাকে না। যুদ্ধের আগেই তা অনুভব করে নবাব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।

HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · সৃজনশীল

'কত বড়ো শক্তি, তবু কত তুচ্ছ।' উক্তিটির ভাবার্থ লেখো।

উদ্দীপক

১৯৭১ সালের ৮ এপ্রিল, পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাটে মুন্সি আব্দুর রউফ পাকিস্তানি বাহিনীর রাঙামাটি-মহালছড়ি জলপথ দখলের চেষ্টাকে প্রতিহত করতে গিয়ে জীবন উৎসর্গ করেন; তিনি তাঁর মেশিনগান দিয়ে শত্রুর স্পিডবোট ডুবিয়ে ও হতাহত করে সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে সাহায্য করেন, কিন্তু শত্রুর মর্টারের আঘাতে তিনি শহিদ হন এবং তাঁর এই বীরত্বে প্রায় ১৫০ জন মুক্তিযোদ্ধা রক্ষা পায়। পরাস্ত হয় শত্রুপক্ষ। এভাবেই বাঙালি স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়।

রাজশাহী ক্যাডেট কলেজ · 2026

উত্তর

`শুভ কাজে বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়'- উক্তিটি মিরজাফরের।

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে ইংরেজদের তুলনায় শক্তি ও সামর্থ্যে বেশি হওয়া সত্ত্বেও বিশ্বাসঘাতকদের কারণে পরাজয় অবশ্যম্ভাবী জেনেই নবাব সিরাজউদ্দৌলা উপরোক্ত কথাটি মীরমদনকে উদ্দেশ করে বলেছেন। নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সেনা সংখ্যা ৫০ হাজারের বেশি; অথচ ইংরেজদের ৩ হাজারের বেশি সেনা ছিল না। অস্ত্র ও গোলা-বারুদেও সিরাজউদ্দৌলার তুলনায় ইংরেজরা ছিল নগণ্য। মীরমদন যে যুদ্ধ-পরিকল্পনা-কৌশল নবাবকে দেখান তাতে কোনোভাবেই ইংরেজদের জয়ী হওয়ার কথা নয়। কিন্তু নবাব আশঙ্কা করেন তার সব সিপাহি ও সেনাপতি লড়বে না, সব কামান থেকে গোলা ছুটবে না। কারণ বিশ্বাসঘাতক সেনাপতি মীর জাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছেন। প্রধান সেনাপতি বেইমান হলে যুদ্ধজয়ের সম্ভাবনা আর থাকে না। যুদ্ধের আগেই তা অনুভব করে নবাব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।

উত্তর

দেশকে রক্ষা করার জন্য অকাতরে জীবন উৎসর্গ করার দিক থেকে উদ্দীপকের মুন্সি আব্দুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলালের সাদৃশ্য রয়েছে।'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত মোহনলাল একজন দেশপ্রেমিক বীর। পলাশির যুদ্ধে মিরজাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজের পরাজয় নিশ্চিত জেনেও মোহনলাল পালিয়ে যাননি। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের জন্য লড়াই করেছেন।উদ্দীপকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের আত্মত্যাগের দিকটি প্রকাশিত হয়েছে। মৃত্যু আসন্ন জেনেও সহযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেশপ্রেমিক হিসেবে অমর হয়ে আছেন তিনি। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত মোহনলালও একজন দেশপ্রেমিক বীর। পরাজয় নিশ্চিত জেনেও তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাননি। দেশের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে শহিদ হয়েছেন। দেশের প্রতি অপরিসীম ত্যাগের দিক থেকে উদ্দীপকে মুন্সি আব্দুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতিদের মধ্যে মতভেদ থাকার দরুন উদ্দীপকের মতো পরিণতি হতে পারেনি। তাই "উদ্দীপকে প্রতিফলিত আদর্শ না থাকায় 'সিরাজউদ্দৌলা' নাটকের পরিণতি ভিন্ন হয়েছে" মন্তব্যটি যথার্থ।'সিরাজউদ্দৌলা' নাটকে প্রধান সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতায় সেনাদের মধ্যে মতভেদ দেখা যায়। যুদ্ধক্ষেত্রে মিরমর্দান ও মোহনলাল পরিচালিত সৈনিকরা যুদ্ধে সক্রিয় থাকলেও মিরজাফর নিয়ন্ত্রিত সৈন্যদল ছিল নিষ্ক্রিয়। ফলে দেশের স্বাধীনতার সূর্য অস্ত যায়।উদ্দীপকে মুন্সি আব্দুর রউফ পরিচালিত সৈন্যদল দেশের স্বাধীনতার জন্য অকাতরে জীবন দিতে প্রস্তুত ছিল। তাই তিনি তার ১৫০ সহযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রাণ উৎসর্গ করেন, যারা পরবর্তী সময়ে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখে। 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরমর্দান মোহনলালও দেশের স্বাধীনতা রক্ষার জন্য নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে ও যুদ্ধ করেন। পরাজয় নিশ্চিত জেনেও তারা প্রাণ দিতে কুণ্ঠিত হননি।উদ্দীপকে মুন্সি আব্দুর রউফের জীবনদান সার্থক হয়েছে সৈন্যদলের ঐক্যের কারণে। তারা সকলেই দেশের জন্য ছিলেন নিবেদিতপ্রাণ। অপরদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত পলাশির যুদ্ধে দেশের পক্ষে যুদ্ধ করার শপথ করলেও যুদ্ধক্ষেত্রে বিশ্বাসঘাতকতার আশ্রয় নেয় প্রধান সেনাপতি মিরজাফর। তার পরিচালিত বৃহৎ সৈন্যদল যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে। ফলে মিরমর্দান ও মোহনলালদের মতো দেশপ্রেমিক সেনাধ্যক্ষের আত্মদানও ফলপ্রসূ হয়ে ওঠেনি। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperরাজশাহী ক্যাডেট কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মহীশূরের টিপু সুলতান ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। তিনি বারবার বিভিন্ন লড়াইয়ে ইংরেজদের ধরাশায়ী করেন। চতুর ইংরেজরা পেরে না উঠে টিপুর দরবারের এক উচ্চাভিলাষী সেনাপতিকে হাত করে নেয়। এই সেনাপতি টিপুর সব খবর ইংরেজদের কাছে পৌছে দিত। সেই সেনাপতি দুর্গের দরজা খুলে দিয়ে ইংরেজদের প্রবেশের সুযোগ করে দেয়। নিজ সেনাপতির বিশ্বাসঘাতকতায় অবশেষে টিপু সুলতান ইংরেজদের হাতে প্রাণ হারান।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

সিরাজউদ্দৌলার ঘাতকের নাম কী?
"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?" কে, কাকে, কী প্রসঙ্গে এ কথা বলেছে?
উদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহের বর্ণনা দাও।
"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বামী মারা যাওয়ার পর রাহেলাকে আশ্রয় দেয় তার ভাইয়ের ছেলে জামাল। সে রাহেলাকে মায়ের মতো শ্রদ্ধা করে। তার কোনো চাহিদা সে অপূর্ণ রাখে না। আর রাহেলা জামালের শত্রুদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় জামালের সম্পত্তি আত্মসাৎ করার জন্য।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

পলাশির যুদ্ধে নবাবের সৈন্যসংখ্যা কত ছিল?
"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব।"- ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।
"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের মৃত্যুর পর তাঁর ছেলে হুমায়ুন যখন সিংহাসনে বসেন তখন তাঁর বয়স অল্প। সিংহাসনে বসার সাথে সাথেই চারদিকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। আপন আত্মীয়স্বজন তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়।

নটরডেম কলেজ · 2026

"ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ।"- কে বলেছিল?
"তোমার ক্ষমতা ধ্বংস হবে, সিরাজ।"- কে, কাকে, কেন বলেছে?
উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
"স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'মেঘনাদবধ কাব্য' মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্ত বিভীষণকে চিত্রিত করেছেন দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, স্বপক্ষত্যাগী ও স্বজনবিমুখ হিসেবে। বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে মেঘনাদ যুদ্ধ করার সুযোগ বঞ্চিত হয়েছে। তাই আজও বাঙালি সমাজে প্রবাদ হয়ে আছে 'ঘরের শত্রু বিভীষণ।'

নটরডেম কলেজ · 2026

নবাবের নিষেধ অগ্রাহ্য করে ইংরেজরা কাকে আশ্রয় দেয়?
"আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।" উক্তিটি কে, কোন প্রসঙ্গে করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।
"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইকবাল সাহেব একজন সাহসী পুলিশ কর্মকর্তা। মরণঘাতী ইয়াবার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি দেশের মানুষের মন জয় করলেও কিছু মানুষের কাছে তিনি ঘোর শত্রু। কারণ তিনি তাদের অবৈধ উপার্জনের পথে বাধাস্বরূপ। অভিযান চালাতে গিয়ে বেশ কয়েকবার আক্রমণের শিকার হলেও কখনো মনোবল হারাননি। জীবনের শেষ শক্তি দিয়ে দেশের তরুণ প্রজন্মের নীরব মৃত্যুর বিরুদ্ধে লড়ার জন্য বদ্ধপরিকর।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক্লাইভের আসল দলিলে কার রেফারেন্স থাকবে না?
'পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসনক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন।' কে, কাকে উদ্দেশ্য করে কেন উক্তিটি করেছেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাও।
'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকের আলোকে একথার তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ডা. আব্দুল কাদের নামকরা চিকিৎসক। পরিবারের দৈনন্দিন খরচ, সাংসারিক খরচ, আয়কর, জমি-জমা দেখাশোনার ভার দেন চাচাতো ভাই রাজুকে। হঠাৎ একদিন আয়কর অফিস থেকে কর ফাঁকির নোটিশ আসে ডা. আব্দুল কাদেরের নামে। এরপর খোঁজখবর নিয়ে দেখা যায় জমিজমাও হয়ে গেছে চাচাতো ভাইয়ের নামে। নিজ ব্যস্ততার জন্য এতদিন তিনি ভুল মানুষকে বিশ্বাস করায় সর্বনাশ হয়ে গেছে।

রাজশাহী ক্যাডেট কলেজ · 2026

'যত বড়ো মুখ নয় তত বড়ো কথা'- এই উক্তিটি কার?
'ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড়ো লজ্জার কথা।'- উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা আলোচনা করো।
উদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতে সক্ষম তা প্রমাণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রেউদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহে"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা "স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা ক'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকেরউদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাওউদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতউদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।