উদ্দীপকের মুন্সি আব্দুর রউফ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের। মোহনলালের সাদৃশ্য আলোচনা করো।
উত্তর: দেশকে রক্ষা করার জন্য অকাতরে জীবন উৎসর্গ করার দিক থেকে উদ্দীপকের মুন্সি আব্দুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলালের সাদৃশ্য রয়েছে।'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত মোহনলাল একজন দেশপ্রেমিক বীর। পলাশির যুদ্ধে মিরজাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজের পরাজয় নিশ্চিত জেনেও মোহনলাল পালিয়ে যাননি। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের জন্য লড়াই করেছেন।উদ্দীপকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের আত্মত্যাগের দিকটি প্রকাশিত হয়েছে। মৃত্যু আসন্ন জেনেও সহযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেশপ্রেমিক হিসেবে অমর হয়ে আছেন তিনি। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত মোহনলালও একজন দেশপ্রেমিক বীর। পরাজয় নিশ্চিত জেনেও তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাননি। দেশের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে শহিদ হয়েছেন। দেশের প্রতি অপরিসীম ত্যাগের দিক থেকে উদ্দীপকে মুন্সি আব্দুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মুন্সি আব্দুর রউফ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের। মোহনলালের সাদৃ…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর