"উদ্দীপকে প্রতিফলিত আদর্শ না থাকায় 'সিরাজউদ্দৌলা' নাটকের পরিণতি ভিন্ন হয়েছে"- এর সত্যতা যাচাই করো।
উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতিদের মধ্যে মতভেদ থাকার দরুন উদ্দীপকের মতো পরিণতি হতে পারেনি। তাই "উদ্দীপকে প্রতিফলিত আদর্শ না থাকায় 'সিরাজউদ্দৌলা' নাটকের পরিণতি ভিন্ন হয়েছে" মন্তব্যটি যথার্থ।'সিরাজউদ্দৌলা' নাটকে প্রধান সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতায় সেনাদের মধ্যে মতভেদ দেখা যায়। যুদ্ধক্ষেত্রে মিরমর্দান ও মোহনলাল পরিচালিত সৈনিকরা যুদ্ধে সক্রিয় থাকলেও মিরজাফর নিয়ন্ত্রিত সৈন্যদল ছিল নিষ্ক্রিয়। ফলে দেশের স্বাধীনতার সূর্য অস্ত যায়।উদ্দীপকে মুন্সি আব্দুর রউফ পরিচালিত সৈন্যদল দেশের স্বাধীনতার জন্য অকাতরে জীবন দিতে প্রস্তুত ছিল। তাই তিনি তার ১৫০ সহযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রাণ উৎসর্গ করেন, যারা পরবর্তী সময়ে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখে। 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরমর্দান মোহনলালও দেশের স্বাধীনতা রক্ষার জন্য নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে ও যুদ্ধ করেন। পরাজয় নিশ্চিত জেনেও তারা প্রাণ দিতে কুণ্ঠিত হননি।উদ্দীপকে মুন্সি আব্দুর রউফের জীবনদান সার্থক হয়েছে সৈন্যদলের ঐক্যের কারণে। তারা সকলেই দেশের জন্য ছিলেন নিবেদিতপ্রাণ। অপরদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত পলাশির যুদ্ধে দেশের পক্ষে যুদ্ধ করার শপথ করলেও যুদ্ধক্ষেত্রে বিশ্বাসঘাতকতার আশ্রয় নেয় প্রধান সেনাপতি মিরজাফর। তার পরিচালিত বৃহৎ সৈন্যদল যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে। ফলে মিরমর্দান ও মোহনলালদের মতো দেশপ্রেমিক সেনাধ্যক্ষের আত্মদানও ফলপ্রসূ হয়ে ওঠেনি। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকে প্রতিফলিত আদর্শ না থাকায় 'সিরাজউদ্দৌলা' নাটকের পরিণতি ভিন…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর