“ [গণিত] . অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। "- লেখক এ কথা বলেছিলেন কেন?
উত্তর: পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার রূপকার। আজীবন তিনি নির্ভীক, সাহসী। অসংখ্যবার তাঁকে কারাবরণ করতে হয়েছে। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন এবং রাজবন্দিদের বিনাবিচারে বছরের পর বছর কারাগারে আটক রাখার প্রতিবাদে তিনি অনশন ধর্মঘট শুরু করেন। তিনি মনে করেছেন এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি তাঁর মৃত্যু হয় তবে সেই মৃত্যুও শান্তির।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
“ অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। "- লেখক এ কথা বলেছিলেন কেন?
উত্তর