'নাশতা খাবার ইচ্ছা আমাদের নাই।'- কে, কোন প্রসঙ্গে একথা বলেছে?
উত্তর: 'নাশতা খাবার ইচ্ছা আমাদের নাই।'- কথাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলে তাঁদের বন্দি অবস্থার কথা সহকর্মীদের জানানো প্রসঙ্গে বলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদকে জাহাজে করে ফরিদপুর জেলে নিয়ে আসা হয়। তারা ফরিদপুর জেলে আছেন এবং অনশন ধর্মঘট পালন করছেন তা ফরিদপুরের সহকর্মীদের জানাতে চান। সেই কারণে বাইরে যাওয়ার জন্য নাশতা খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাঁরা 'নাশতা খেতে চান। যাতে ফরিদপুরের কোনো সহকর্মীর দেখা পান এবং তার মাধ্যমে নিজেদের অবস্থা ও অবস্থানের খবর সবাইকে দিতে পারেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'নাশতা খাবার ইচ্ছা আমাদের নাই।'- কে, কোন প্রসঙ্গে একথা বলেছে?
উত্তর