"যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে”- ব্যাখ্যা কর।
উত্তর: "যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে"- কথাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে অনশন ধর্মঘট পালন করা প্রসঙ্গে বলেছেন। ১৯৫২ সালে জেলে রাজবন্দি থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমদ অনশন ধর্মঘট করার জন্য সিদ্ধান্ত নেন। রাজবন্দিদের মুক্তির দাবিতে তাঁদের এই অনশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সঙ্গী দুজনে প্রতিজ্ঞাবদ্ধ হন যে, যাই হোক না কেন তাঁরা অনশন ভাঙবেন না। মূলত এর মধ্য দিয়ে তাঁদের দৃঢ়তা প্রকাশ পেয়েছে। অর্থাৎ অনশন করতে গিয়ে সে পথে মৃত্যু এলে তাঁরা তা-ও মেনে নিতে প্রস্তুত।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে”- ব্যাখ্যা কর।
উত্তর