এদের কথা হলো 'মরতে দেব না'- কাদের কথা, কী প্রসঙ্গে বলা হয়েছে।
উত্তর: তৎকালীন জেল কর্তৃপক্ষের কথা হলো শেখ মুজিব ও তাঁর সহবন্দিকে মরতে দেবে না। জেলখানায় অনশন ধর্মঘট শুরু করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সহকর্মী মহিউদ্দিন আহমদের স্বাস্থ্য দ্রুত অবনতি হলে তাঁদেরকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কারাকর্তৃপক্ষ জোর করে নাক দিয়ে তাঁদের খাওয়াতে আরম্ভ করে। নাকের ভিতরে নল দিয়ে পেটে তরল খাবার দেওয়া হয়। তাদের এ ধরনের কলাকৌশল আর জবরদস্তি দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনে হয়, এরা তাদের মরতেও দেবে না। এ প্রসঙ্গেই তিনি এ কথা বলেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
এদের কথা হলো 'মরতে দেব না'- কাদের কথা, কী প্রসঙ্গে বলা হয়েছে।
উত্তর