বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দিকে অন্য জেলে পাঠানোর কারণ কী?
উত্তর: বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দির খবর যাতে কেউ জানতে না পারে সেজন্য তাদেরকে অন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়। বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাজনীতিবিদ মহিউদ্দিন আহমদ বহু দিন কারাগারে ছিলেন। কারাগারে থাকাকালীন ১৯৫২ সালের ১৫ই ফেব্রুয়ারি তাদেরকে ঢাকার জেলখানা থেকে ফরিদপুর জেলে স্থানান্তরের ব্যবস্থা করা হয় যাতে অন্য কেউ তাদের খবর জানতে না পারে। তাঁরা ছিলেন বাঙালির মুক্তিসংগ্রামের দিকনির্দেশক । তাঁদের খোঁজ পাওয়া না গেলে নির্দেশনার অভাবে সংগ্রাম ব্যর্থ হবে এই ভেবে তাঁদেরকে অন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দিকে অন্য জেলে পাঠানোর কারণ কী?
উত্তর