“মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে”- ব্যাখ্যা কর।
উত্তর: তৎকালীন সরকারের ভাষা আন্দোলনকারীদের হত্যা করে চরম ভুল করার প্রসঙ্গে লেখক এ কথা বলেছিলেন। তদানীন্তন মুখ্যমন্ত্রী নূরুল আমিন তার চূড়ান্ত পতনের আগে বেশকিছু অপরিণামদর্শী কাজ করে গেছেন। তার সর্বশেষ ভুল ছিল ভাষা আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ। মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় উন্নীত করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাড়া বিশ্বের আর কোথাও এ ঘটনা ঘটেনি। এছাড়াও আন্দোলন দমানোর জন্য বুদ্ধিজীবী, রাজনীতিবিদ নির্বিশেষে যেকোনো মানুষকেই তিনি অযথা গ্রেফতার করে নির্যাতন চালিয়েছেন। মূলত মানুষ তার পতনের আগ মুহূর্তে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে একের পর এক ভুল করতে থাকে। 'বায়ান্নর দিনগুলো'র লেখক সেই প্রসঙ্গেই প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
“মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে”- ব্যাখ্যা কর।
উত্তর