"বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়।”- ব্যাখ্যা কর।
উত্তর: "বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়।" কথাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যাক্সিওয়ালাকে বলেছেন সাবধানে ট্যাক্সি চালানোর জন্য । ১৯৫২ সালের ১৫ ফেব্রুয়ারি তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন আহমদকে ফরিদপুর জেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নারায়ণগঞ্জ থেকে জাহাজে করে তাদের ফরিদপুর জেলে পাঠানো হবে। তাঁদের নিয়ে যাওয়ার জন্য একজন আর্মড পুলিশ ট্যাক্সি, রিজার্ভ করে দাঁড়িয়ে ছিল। সে ট্যাক্সিওয়ালাকে দ্রুত ট্যাক্সি চালাতে নির্দেশ দেয়। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যাক্সি জোরে চালাতে নিষেধ করেন এবং সাবধানে ট্যাক্সি চালানোর জন্য সতর্ক করে চালককে প্রশ্নোক্ত কথাটি বলেন। মূলত সময় ক্ষেপণ হয়ে, কারও সঙ্গে দেখা হোক, এই প্রত্যাশা থেকেই তিনি ঐ কথা বলেছিলেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায়।”- ব্যাখ্যা কর।
উত্তর