শেয়ারFacebookWhatsApp

'স্বয়ংবরা' শব্দের অর্থ কী?

উত্তর: স্বয়ংবরা অর্থ- যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে।

HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · সৃজনশীল

'স্বয়ংবরা' শব্দের অর্থ কী?

উদ্দীপক

লেখাপড়া শেষ করে ববিতা গ্রামের একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। বছর কয়েক আগে শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলের সাথে তাঁর বিবাহ স্থির হয়। পাত্রপক্ষ বিয়েতে মোটা অঙ্কের যৌতুক দাবি করলে তাঁর আত্মসম্মানে আঘাত লাগে। ববিতা নিজেই যৌতুককে প্রত্যাখ্যান, করে বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকেন। পিতামাতা ও সহকর্মীদের অনেক অনুরোধ সত্ত্বেও তিনি তাঁর চিন্তা-চেতনায় কোনো পরিবর্তন আনেননি। তিনি শিক্ষার্থীদের প্রাণ। মায়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখেন সবাইকে। তিনি বলেন, “দেশকে মাতৃজ্ঞানে সেবা করা, দেশকে ভালোবাসা প্রত্যেকের কর্তব্য।” পরহিতে জীবন উৎসর্গ করাই তাঁর ধর্ম।

নটরডেম কলেজ · 2026

উত্তর

স্বয়ংবরা অর্থ- যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে।

উত্তর

শম্ভুনাথ সেন আলোচ্য উক্তির মধ্য দিয়ে একজোড়া এয়ারিং সেকরার হাতে দিয়ে তা খাঁটি সোনার কি না পরখ করে দেখতে বলেছেন। 'অপরিচিতা' গল্পের অনুপমের সঙ্গে শম্ভুনাথ সেনের কন্যা কল্যাণীর বিয়ে ঠিক হয়। কিন্তু অনুপমের মামার চরম যৌতুকলোভী মানসিকতার প্রকাশ ঘটে বিয়ের আসরে। যৌতুকের গহনা কল্যাণীর শরীর থেকে খুলে পরীক্ষা করান অনুপমের মামা। তখন শম্ভুনাথ সেন এক জোড়া এয়ারিং এগিয়ে দেন সেকরার হাতে তা পরখ করে দেখার জন্য। কেননা সেটা ছিল অনুপমের মামার দেওয়া বিলাতি জিনিস, যাতে সোনার ভাগ আছে সামান্যই।

উত্তর

"উদ্দীপকের 'ববিতা' ও 'অপরিচিতা' গল্পের 'কল্যাণী' উভয়েই যৌতুকের শিকার।”- মন্তব্যটি যথার্থ। যৌতুকপ্রথা একটি সামাজিক ব্যাধি। এটি আমাদের সমাজে ভয়াল রূপ ধারণ করেছে। বরপক্ষের দাবি পূরণ করতে কন্যার পিতাকে কখনো কখনো সর্বস্বান্ত হতে হয়। বিয়েতে যারা যৌতুক দাবি করে তারা আত্মসম্মানবোধহীন অমানবিক প্রকৃতির লোক। উদ্দীপকে যৌতুকের জন্য বিয়ে ভেঙে যাওয়া এবং যৌতুক দিয়ে বিয়ে না করে আত্মনির্ভরশীল হয়ে মানবকল্যাণে আত্মনিবেদনের দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে যৌতুককে প্রত্যাখ্যান করে বিয়ে না করার সিদ্ধান্তে ববিতার অটল থাকার কথা বলা হয়েছে। উদ্দীপকের এ বিষয়টি 'অপরিচিতা' গল্পের কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পিতা-মাতা ও সহকর্মীদের অনেক অনুরোধ সত্ত্বেও ববিতা আর বিয়ে করতে চাননি। এ বিষয়টি 'অপরিচিতা' গল্পের কল্যাণীর বিয়ে করতে না চাওয়ার সঙ্গে মিলে যায়। উদ্দীপকে ববিতাকে বিয়ে করতে আসা বর শহরের ধনী ব্যবসায়ীর ছেলে হলেও মোটা অঙ্কের যৌতুক দাবি করে লোভী মানসিকতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে 'অপরিচিতা' গল্পে বরপক্ষ কল্যাণীর গহনা পরীক্ষা করতে বিয়েবাড়িতে সেকরা নিয়ে এসেছে এবং অত্যন্ত অমর্যাদাকরভাবে কনের শরীর থেকে গহনা খুলে নিয়ে তা খাঁটি কি না পরীক্ষা করেছে। তাই কল্যাণীর বিয়ে হয়নি। এই দিক বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

উত্তর

"ববিতার দেশপ্রেম কল্যাণীর মাতৃআজ্ঞার সাথে একই সূত্রে গাঁথা।"- মন্তব্যটি যথার্থ। দেশসেবা মহৎ কাজ। যৌতুকলোভীদের অন্যায়ের সঙ্গে আপস না করে বহু নারী বিয়ে না করে মানবকল্যাণে আত্মনিয়োগ করে থাকেন। এমনকি পরাধীন না থেকে আত্মনির্ভরশীল হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করেন। 'অপরিচিতা' গল্পে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন বরযাত্রীদের যথার্থ আপ্যায়ন শেষে বিয়ে ভেঙে দেন। কারণ বিয়ের আসরে বরের মামা কনের শরীর থেকে গহনা খুলে এনে পরীক্ষা করতে চাইলে তিনি ব্যথিত হন। তাই তিনি কোনো হীন মানসিকতার মানুষের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জড়াতে চাননি। কল্যাণী তার বাবার সিদ্ধান্তকে মেনে নিয়ে নিজের আত্মমর্যাদা ও ব্যক্তিত্বকে রক্ষা করেছে। গল্পের কল্যাণীর এ সিদ্ধান্তের সঙ্গে উদ্দীপকের সবিতার সিদ্ধান্ত সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে ববিতার বাবা-মা ও সহকর্মীরা চাইলেও ববিতা বিয়ে না করার সিদ্ধান্তে অটল থেকেছে। এ বিষয়টি কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের অনুরূপ। 'অপরিচিতা' গল্পে অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে ভেঙে যায় পাত্র অনুপমের মামার লোভী মানসিকতা এবং বিয়ের আসরে কনের শরীর থেকে গহনা খুলে সেকরা দিয়ে পরীক্ষা করানোর কারণে। উদ্দীপকের ববিতাও যৌতুকলোভী ধনী ব্যবসায়ী ছেলেকে বিয়ে করেননি। তিনি পড়াশুনা শেষ করে গ্রামের প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং শিক্ষাদানের মাধ্যমে দেশসেবার কাজ বেছে নিয়েছেন। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনটরডেম কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মহীশূরের টিপু সুলতান ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। তিনি বারবার বিভিন্ন লড়াইয়ে ইংরেজদের ধরাশায়ী করেন। চতুর ইংরেজরা পেরে না উঠে টিপুর দরবারের এক উচ্চাভিলাষী সেনাপতিকে হাত করে নেয়। এই সেনাপতি টিপুর সব খবর ইংরেজদের কাছে পৌছে দিত। সেই সেনাপতি দুর্গের দরজা খুলে দিয়ে ইংরেজদের প্রবেশের সুযোগ করে দেয়। নিজ সেনাপতির বিশ্বাসঘাতকতায় অবশেষে টিপু সুলতান ইংরেজদের হাতে প্রাণ হারান।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

সিরাজউদ্দৌলার ঘাতকের নাম কী?
"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?" কে, কাকে, কী প্রসঙ্গে এ কথা বলেছে?
উদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহের বর্ণনা দাও।
"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বামী মারা যাওয়ার পর রাহেলাকে আশ্রয় দেয় তার ভাইয়ের ছেলে জামাল। সে রাহেলাকে মায়ের মতো শ্রদ্ধা করে। তার কোনো চাহিদা সে অপূর্ণ রাখে না। আর রাহেলা জামালের শত্রুদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় জামালের সম্পত্তি আত্মসাৎ করার জন্য।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

পলাশির যুদ্ধে নবাবের সৈন্যসংখ্যা কত ছিল?
"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব।"- ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।
"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের মৃত্যুর পর তাঁর ছেলে হুমায়ুন যখন সিংহাসনে বসেন তখন তাঁর বয়স অল্প। সিংহাসনে বসার সাথে সাথেই চারদিকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। আপন আত্মীয়স্বজন তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়।

নটরডেম কলেজ · 2026

"ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ।"- কে বলেছিল?
"তোমার ক্ষমতা ধ্বংস হবে, সিরাজ।"- কে, কাকে, কেন বলেছে?
উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
"স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'মেঘনাদবধ কাব্য' মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্ত বিভীষণকে চিত্রিত করেছেন দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, স্বপক্ষত্যাগী ও স্বজনবিমুখ হিসেবে। বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে মেঘনাদ যুদ্ধ করার সুযোগ বঞ্চিত হয়েছে। তাই আজও বাঙালি সমাজে প্রবাদ হয়ে আছে 'ঘরের শত্রু বিভীষণ।'

নটরডেম কলেজ · 2026

নবাবের নিষেধ অগ্রাহ্য করে ইংরেজরা কাকে আশ্রয় দেয়?
"আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।" উক্তিটি কে, কোন প্রসঙ্গে করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।
"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইকবাল সাহেব একজন সাহসী পুলিশ কর্মকর্তা। মরণঘাতী ইয়াবার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি দেশের মানুষের মন জয় করলেও কিছু মানুষের কাছে তিনি ঘোর শত্রু। কারণ তিনি তাদের অবৈধ উপার্জনের পথে বাধাস্বরূপ। অভিযান চালাতে গিয়ে বেশ কয়েকবার আক্রমণের শিকার হলেও কখনো মনোবল হারাননি। জীবনের শেষ শক্তি দিয়ে দেশের তরুণ প্রজন্মের নীরব মৃত্যুর বিরুদ্ধে লড়ার জন্য বদ্ধপরিকর।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক্লাইভের আসল দলিলে কার রেফারেন্স থাকবে না?
'পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসনক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন।' কে, কাকে উদ্দেশ্য করে কেন উক্তিটি করেছেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাও।
'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকের আলোকে একথার তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ডা. আব্দুল কাদের নামকরা চিকিৎসক। পরিবারের দৈনন্দিন খরচ, সাংসারিক খরচ, আয়কর, জমি-জমা দেখাশোনার ভার দেন চাচাতো ভাই রাজুকে। হঠাৎ একদিন আয়কর অফিস থেকে কর ফাঁকির নোটিশ আসে ডা. আব্দুল কাদেরের নামে। এরপর খোঁজখবর নিয়ে দেখা যায় জমিজমাও হয়ে গেছে চাচাতো ভাইয়ের নামে। নিজ ব্যস্ততার জন্য এতদিন তিনি ভুল মানুষকে বিশ্বাস করায় সর্বনাশ হয়ে গেছে।

রাজশাহী ক্যাডেট কলেজ · 2026

'যত বড়ো মুখ নয় তত বড়ো কথা'- এই উক্তিটি কার?
'ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড়ো লজ্জার কথা।'- উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা আলোচনা করো।
উদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতে সক্ষম তা প্রমাণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রেউদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহে"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা "স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা ক'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকেরউদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাওউদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতউদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।