শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বিষয়ের সাথে 'বিদ্রোহী' কবিতার কোন বিষয়ের মিল রয়েছে? আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের বিষয়ের সাথে 'বিদ্রোহী' কবিতার সংগ্রামী চেতনার মিল রয়েছে।'বিদ্রোহী' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম অসত্য, অকল্যাণ, অমঙ্গল ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি নিজের বিদ্রোহী কবিসত্তার আত্মজাগরণের মাধ্যমে উপনিবেশ শাসিত ভারতবর্ষের শাসকদের মনে ত্রাস সৃষ্টি করেন এবং সকল নেতিবাচকতায় কুঠারাঘাত করে ইতিবাচকতার আনয়ন করেন।উদ্দীপকের কবিতাংশে সংগ্রামী চেতনার দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে যুগে যুগে জাতির সংকটকালে বিদ্রোহ-বিপ্লবের চেতনা নিয়ে স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু হয়ে আসার কথা বলা হয়েছে। 'বিদ্রোহী' কবিতায় কবি সগর্বে নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছেন। তিনি এখানে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ ও বিদ্রোহ প্রকাশ করেছেন। তাঁর এই চেতনা উদ্দীপকেও লক্ষ করা যায়। এভাবে সংগ্রামী চেতনার দিকটি থেকে উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতা চেতনা সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের বিষয়ের সাথে 'বিদ্রোহী' কবিতার কোন বিষয়ের মিল রয়েছে? আলোচন…

উদ্দীপক

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু! সাত-সাতশ নরক-জ্বালা জ্বলে মম ললাটে, মম ধূম-কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ম ঘন ঘোলাটে।[সূত্র: ধূমকেতু- কাজী নজরুল ইসলাম]

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

উত্তর

'নিদাঘ' শব্দর অর্থ গ্রীষ্মকাল।

উত্তর

"আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি"-কথাটি দ্বারা কবি উষর মরুভূমির বুকে শান্তির ধারা বইয়ে শ্যামলিমার ছায়া বিস্তার করার বিষয়টিকে বুঝিয়েছেন। দীর্ঘদিনের বৃষ্টিহীনতা থেকে মরুভূমির সৃষ্টি। মরুভূমিতে জলশূন্য আবহাওয়া বিরাজ করায় সেখানে সবুজের ছোঁয়া নেই, দিগন্ত বিস্তৃত শুধু ধূ ধূ তপ্ত বালুকা। বিদ্রোহী কবিসত্তা এমন তপ্ত মরুভূমিতে প্রাণের উচ্ছ্বাস নির্ঝর জলপ্রপাত হয়ে ঝরতে চায়, প্রাণের সবুজের ছোঁয়ায় ভরিয়ে দিতে চায় বালুভূমিকে। বিদ্রোহী কবির প্রশান্ত দিকটি আলোচ্য পঙ্ক্তিতে প্রকাশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের বিষয়ের সাথে 'বিদ্রোহী' কবিতার সংগ্রামী চেতনার মিল রয়েছে।'বিদ্রোহী' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম অসত্য, অকল্যাণ, অমঙ্গল ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি নিজের বিদ্রোহী কবিসত্তার আত্মজাগরণের মাধ্যমে উপনিবেশ শাসিত ভারতবর্ষের শাসকদের মনে ত্রাস সৃষ্টি করেন এবং সকল নেতিবাচকতায় কুঠারাঘাত করে ইতিবাচকতার আনয়ন করেন।উদ্দীপকের কবিতাংশে সংগ্রামী চেতনার দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে যুগে যুগে জাতির সংকটকালে বিদ্রোহ-বিপ্লবের চেতনা নিয়ে স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু হয়ে আসার কথা বলা হয়েছে। 'বিদ্রোহী' কবিতায় কবি সগর্বে নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছেন। তিনি এখানে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ ও বিদ্রোহ প্রকাশ করেছেন। তাঁর এই চেতনা উদ্দীপকেও লক্ষ করা যায়। এভাবে সংগ্রামী চেতনার দিকটি থেকে উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতা চেতনা সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার সংগ্রামী মনোভাবের দিকটি প্রকাশ পেলেও অন্যান্য দিকগুলো অনুপস্থিত থাকায়, "উদ্দীপকের বিষয়বস্তু 'বিদ্রোহী' কবিতার সামগ্রিক নয়, আংশিক প্রতিফলন মাত্র"- মন্তব্যটি যথার্থ।'বিদ্রোহী' কবিতায় কবি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি উচ্চকণ্ঠের ঘোষণার মাধ্যমে জানিয়েছেন উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হওয়া পর্যন্ত বিদ্রোহী সত্তা বিরাজমান রাখবেন।উদ্দীপকে পরাধীনতার বিরুদ্ধে কবির বিপ্লব ঘোষণার দিকটি ফুটে উঠেছে। যুগে যুগে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তারা ধূমকেতুর মতো। অন্যায় অবিচারকে নিশ্চিহ্ন করতেই তাদের এ বিপ্লব। 'বিদ্রোহী' কবিতায়ও কবির বিদ্রোহ ও ক্ষোভ প্রকাশ পেয়েছেন পরাধীনতার শৃঙ্খল ভাঙতে তিনি শাসকের শোষণের সকল আইনকানুন অমান্য করতেও প্রস্তুত।উদ্দীপকের কবিতাংশে কবি যে বিপ্লবের কথা বলেছেন তার সাথে 'বিদ্রোহী' কবিতার কবির সদম্ভ আত্মপ্রকাশের মধ্য দিয়ে বিদ্রোহ ও ক্ষোভ প্রকাশের সাদৃশ্য বিদ্যমান। তবে এ কবিতার বিষয়বস্তু আরও বিস্তৃত। এ কবিতায় কবি তাঁর বিদ্রোহী ও ক্ষোভ প্রকাশের 'সাদৃশ্য বিদ্যমান। তবে এ কবিতার বিষয়বস্তু আরো বিস্তৃত। এ কবিতায় কবি তাঁর বিদ্রোহী সত্তার অবয়ব তৈরির জন্য পুরণের ঐতিহ্য থেকে উপাদানা সংগ্রহ করেছেন। তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণায় জানিয়ে দেন যে, যতদিন উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হবে, ততদিন তাঁর এ বিদ্রোহী সত্তার সংগ্রাম বহাল থাকবে। আলোচ্য কবিতার এ দিকগুলো উদ্দীপকে অনুপস্থিত থাকায় আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মহীশূরের টিপু সুলতান ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। তিনি বারবার বিভিন্ন লড়াইয়ে ইংরেজদের ধরাশায়ী করেন। চতুর ইংরেজরা পেরে না উঠে টিপুর দরবারের এক উচ্চাভিলাষী সেনাপতিকে হাত করে নেয়। এই সেনাপতি টিপুর সব খবর ইংরেজদের কাছে পৌছে দিত। সেই সেনাপতি দুর্গের দরজা খুলে দিয়ে ইংরেজদের প্রবেশের সুযোগ করে দেয়। নিজ সেনাপতির বিশ্বাসঘাতকতায় অবশেষে টিপু সুলতান ইংরেজদের হাতে প্রাণ হারান।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

সিরাজউদ্দৌলার ঘাতকের নাম কী?
"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?" কে, কাকে, কী প্রসঙ্গে এ কথা বলেছে?
উদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহের বর্ণনা দাও।
"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বামী মারা যাওয়ার পর রাহেলাকে আশ্রয় দেয় তার ভাইয়ের ছেলে জামাল। সে রাহেলাকে মায়ের মতো শ্রদ্ধা করে। তার কোনো চাহিদা সে অপূর্ণ রাখে না। আর রাহেলা জামালের শত্রুদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় জামালের সম্পত্তি আত্মসাৎ করার জন্য।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

পলাশির যুদ্ধে নবাবের সৈন্যসংখ্যা কত ছিল?
"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব।"- ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।
"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের মৃত্যুর পর তাঁর ছেলে হুমায়ুন যখন সিংহাসনে বসেন তখন তাঁর বয়স অল্প। সিংহাসনে বসার সাথে সাথেই চারদিকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। আপন আত্মীয়স্বজন তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়।

নটরডেম কলেজ · 2026

"ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ।"- কে বলেছিল?
"তোমার ক্ষমতা ধ্বংস হবে, সিরাজ।"- কে, কাকে, কেন বলেছে?
উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
"স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'মেঘনাদবধ কাব্য' মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্ত বিভীষণকে চিত্রিত করেছেন দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, স্বপক্ষত্যাগী ও স্বজনবিমুখ হিসেবে। বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে মেঘনাদ যুদ্ধ করার সুযোগ বঞ্চিত হয়েছে। তাই আজও বাঙালি সমাজে প্রবাদ হয়ে আছে 'ঘরের শত্রু বিভীষণ।'

নটরডেম কলেজ · 2026

নবাবের নিষেধ অগ্রাহ্য করে ইংরেজরা কাকে আশ্রয় দেয়?
"আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।" উক্তিটি কে, কোন প্রসঙ্গে করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।
"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইকবাল সাহেব একজন সাহসী পুলিশ কর্মকর্তা। মরণঘাতী ইয়াবার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি দেশের মানুষের মন জয় করলেও কিছু মানুষের কাছে তিনি ঘোর শত্রু। কারণ তিনি তাদের অবৈধ উপার্জনের পথে বাধাস্বরূপ। অভিযান চালাতে গিয়ে বেশ কয়েকবার আক্রমণের শিকার হলেও কখনো মনোবল হারাননি। জীবনের শেষ শক্তি দিয়ে দেশের তরুণ প্রজন্মের নীরব মৃত্যুর বিরুদ্ধে লড়ার জন্য বদ্ধপরিকর।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক্লাইভের আসল দলিলে কার রেফারেন্স থাকবে না?
'পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসনক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন।' কে, কাকে উদ্দেশ্য করে কেন উক্তিটি করেছেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাও।
'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকের আলোকে একথার তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ডা. আব্দুল কাদের নামকরা চিকিৎসক। পরিবারের দৈনন্দিন খরচ, সাংসারিক খরচ, আয়কর, জমি-জমা দেখাশোনার ভার দেন চাচাতো ভাই রাজুকে। হঠাৎ একদিন আয়কর অফিস থেকে কর ফাঁকির নোটিশ আসে ডা. আব্দুল কাদেরের নামে। এরপর খোঁজখবর নিয়ে দেখা যায় জমিজমাও হয়ে গেছে চাচাতো ভাইয়ের নামে। নিজ ব্যস্ততার জন্য এতদিন তিনি ভুল মানুষকে বিশ্বাস করায় সর্বনাশ হয়ে গেছে।

রাজশাহী ক্যাডেট কলেজ · 2026

'যত বড়ো মুখ নয় তত বড়ো কথা'- এই উক্তিটি কার?
'ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড়ো লজ্জার কথা।'- উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা আলোচনা করো।
উদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতে সক্ষম তা প্রমাণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রেউদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহে"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা "স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা ক'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকেরউদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাওউদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতউদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।