উদ্দীপকের বিষয়বস্তু 'বিদ্রোহী' কবিতার সামগ্রিক নয়, আংশিক প্রতিফলন মাত্র- 'বিদ্রোহী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার সংগ্রামী মনোভাবের দিকটি প্রকাশ পেলেও অন্যান্য দিকগুলো অনুপস্থিত থাকায়, "উদ্দীপকের বিষয়বস্তু 'বিদ্রোহী' কবিতার সামগ্রিক নয়, আংশিক প্রতিফলন মাত্র"- মন্তব্যটি যথার্থ।'বিদ্রোহী' কবিতায় কবি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি উচ্চকণ্ঠের ঘোষণার মাধ্যমে জানিয়েছেন উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হওয়া পর্যন্ত বিদ্রোহী সত্তা বিরাজমান রাখবেন।উদ্দীপকে পরাধীনতার বিরুদ্ধে কবির বিপ্লব ঘোষণার দিকটি ফুটে উঠেছে। যুগে যুগে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তারা ধূমকেতুর মতো। অন্যায় অবিচারকে নিশ্চিহ্ন করতেই তাদের এ বিপ্লব। 'বিদ্রোহী' কবিতায়ও কবির বিদ্রোহ ও ক্ষোভ প্রকাশ পেয়েছেন পরাধীনতার শৃঙ্খল ভাঙতে তিনি শাসকের শোষণের সকল আইনকানুন অমান্য করতেও প্রস্তুত।উদ্দীপকের কবিতাংশে কবি যে বিপ্লবের কথা বলেছেন তার সাথে 'বিদ্রোহী' কবিতার কবির সদম্ভ আত্মপ্রকাশের মধ্য দিয়ে বিদ্রোহ ও ক্ষোভ প্রকাশের সাদৃশ্য বিদ্যমান। তবে এ কবিতার বিষয়বস্তু আরও বিস্তৃত। এ কবিতায় কবি তাঁর বিদ্রোহী ও ক্ষোভ প্রকাশের 'সাদৃশ্য বিদ্যমান। তবে এ কবিতার বিষয়বস্তু আরো বিস্তৃত। এ কবিতায় কবি তাঁর বিদ্রোহী সত্তার অবয়ব তৈরির জন্য পুরণের ঐতিহ্য থেকে উপাদানা সংগ্রহ করেছেন। তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণায় জানিয়ে দেন যে, যতদিন উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না হবে, ততদিন তাঁর এ বিদ্রোহী সত্তার সংগ্রাম বহাল থাকবে। আলোচ্য কবিতার এ দিকগুলো উদ্দীপকে অনুপস্থিত থাকায় আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু 'বিদ্রোহী' কবিতার সামগ্রিক নয়, আংশিক প্রতিফলন ম…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর