বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন কয়েদিকে দিয়ে গোপনে কেন কয়েক টুকরা কাগজ আনালেন?
উত্তর: চিঠি লেখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন কয়েদিকে দিয়ে গোপনে কয়েক টুকরা কাগজ আনালেন। অনশনরত অবস্থায় বেশি দুর্বল বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছিলেন। তাঁর হার্টে ভীষণ প্যালপিটিশন হচ্ছিল। নিশ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল, দুহাত কাঁপছিল। তখন তিনি ভাবলেন, আর বেশিদিন আয়ু নেই । এমতাবস্থায় তাঁর একান্ত প্রিয়জন পিতা-মাতা, স্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে চিঠি লেখার জন্য একজন কয়েদি মারফত গোপনে কয়েক টুকরা কাগজ আনালেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন কয়েদিকে দিয়ে গোপনে কেন কয়েক টুকরা কাগজ আনালেন?
উত্তর