২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছিলেন কেন?
উত্তর: নূরুল আমীন সরকারের ১৪৪ ধারা জারির কারণে ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহবন্দি উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় দেখেছেন যে, ১৪৪ ধারা জারি করলেই একটা বড় ধরনের ঘটনা ঘটে। জেলখানার বন্দিজীবনে তিনি বাইরের কোনো খবরই পাচ্ছিলেন না। ঢাকা থেকে অনেক দূরের শহর ফরিদপুরেও হরতাল এবং নানা স্লোগান সহকারে, ছাত্রছাত্রীদের শোভাযাত্রা জেলগেটে আসছিল। এতে করে ঢাকার পরিস্থিতি চিন্তা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহবন্দি ২১ ফেব্রুয়ারি উদ্বেগ-উৎকণ্ঠায় কাটাচ্ছিলেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছিলেন কেন?
উত্তর