ইহা আর একটি শক্তি বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: 'ইহা আর একটি শক্তি' বলতে লেখক নিঃস্বার্থ ভালোবাসার অমিত শক্তির কথা বুঝিয়েছেন। 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের অসুস্থতার সময় বনের মধ্যে এক পোড়োবাড়িতে বিলাসী একা রাত-দিন তার সেবা-শুশ্রুষা করে। মৃত্যুঞ্জয়ের শারীরিক যে অবস্থা হয়েছিল, তাতে যেকোনো সময় সে মারা যেতে পারত। সেটি জেনেও বিলাসী এক অমিত শক্তিবলে মুমূর্ষু মৃত্যুঞ্জয়ের সেবা করেছে। এটি এমন একটি শক্তি যা স্বামী-স্ত্রী বহু কাল একসঙ্গে ঘর করেও অর্জন করতে পারে না। এই দিক বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
ইহা আর একটি শক্তি বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর