'গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল।' কে, কোন প্রসঙ্গে এ কথা বলেছে বুঝিয়ে লেখো।
উত্তর: 'গ্রামটা এবার রসাতলে গেল'- এ কথা 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া বলেছিলেন মৃত্যুঞ্জয় সাপুড়ের মেয়ে বিলাসীকে বিয়ে করার কারণে এবং তার হাতে ভাত খাওয়ার অপরাধে। 'বিলাসী' গল্পে সাপুড়ের মেয়ে বিলাসী রাত জেগে সেবা করে মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয় ভালোবেসে বিলাসীকে বিয়ে করলে তার খুড়া জাতভেদের কথা তুলে গ্রামটা রসাতলে গেল বলে তোলপাড় শুরু করেন। সমাজে তার আর মুখ দেখানোর জায়গা থাকল না, সবাইকে ডেকে ডেকে এ কথা বলেন। বিয়ের কথা বাদ দিলেও, বিলাসীর হাতে সে ভাত পর্যন্ত খেয়েছে। গ্রামে যদি এর শাসন-বিচার না থাকে তাহলে তো বনে-জঙ্গলে গিয়ে বাস করতে হবে। মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়া মূলত মৃত্যুঞ্জয়ের সম্পত্তি দখলের জন্যই এমন তোলপাড় কাণ্ড করেছেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল।' কে, কোন প্রসঙ্গে এ কথা বলেছে বু…
উদ্দীপক
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর