ঘটনা-১-এর সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ বিষয়টি আলোচনা করো।
উত্তর: ঘটনা-১-এর সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের খেলাধুলার মাধ্যমে আনন্দপ্রাপ্তির বিষযটি সাদৃশ্যপূর্ণ।'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক সাহিত্যের সঙ্গে খেলাধুলার তুলনা করেছেন। খেলাধুলায় যেমন লোকে নিছক আনন্দ ছাড়া কিছু প্রত্যাশা করে না, তেমনই সাহিত্যেরও প্রধান উদ্দেশ্য শুধু আনন্দ দান করা।উদ্দীপকের ঘটনা-১-এ নাবিলের খেলাধুলার প্রতি প্রবল ঝোঁক। ক্রিকেট খেলে সে প্রচুর আনন্দ পায়, যা তাকে নিরবচ্ছিন্ন পড়ালেখায় মনোনিবেশ করতে সহায়তা করে। 'সাহিত্যে খেলা' প্রবন্ধেও লেখক উদ্দেশ্যগত দিক থেকে সাহিত্যের সাথে খেলাধুলার তুলনা করেছেন। খেলাধুলায় লোকে আনন্দ ছাড়া অন্যকিছু প্রত্যাশা করে না। খেলার মাঝে আনন্দপ্রাপ্তির দিক থেকে উদ্দীপকের সাথে আলোচ্য প্রবন্ধের সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
ঘটনা-১-এর সঙ্গে 'সাহিত্যে খেলা' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ বিষয়টি আলোচন…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর