"তাঁহারা সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন।"- উক্তিটির তাৎপর্য কী?
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা কম ক্ষমতাসম্পন্ন মানুষের কাছ থেকে বেশি কিছু আশা করাকে সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলানোর সঙ্গে তুলনা করা হয়েছে। যাকে কোনোকালে বীরত্বসূচক শিক্ষা দেওয়া হয়নি তার কাছ থেকে যদি বীরত্বপূর্ণ কাজ আশা করা হয় তাহলে তা বোকামি ছাড়া আর কিছুই নয়। মানুষকে ব্যায়ামের মাধ্যমে সুঠাম ও বৃষ্টপুষ্ট হিসেবে গড়ে তুলতে চাইলে প্রথম থেকেই তা করতে হবে। শরীরকে ভালো রাখতে চাইলে নারী-পুরুষ উভয়েরই ব্যায়াম করা আবশ্যক। আমাদের দেশে অনেক অভিভাবক আছেন যারা মেয়ের ব্যায়াম না করিয়ে হঠাৎ মেয়ের ছেলেকে পালোয়ান হিসেবে দেখতে চান। তাদের এই চাওয়াকেই প্রাবন্ধিক ব্যঙ্গ করে সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলানোর সঙ্গে তুলনা করেছেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"তাঁহারা সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন।"- উক্তিটির তাৎপ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর