"উদ্দীপকে উল্লিখিত আফজাল সাহেবের মানসিকতা 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকের মানসিকতারই বাস্তব প্রতিফলন।"-বিশ্লেষণ করো।
উত্তর: 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক উনিশ-বিশ শতকের বাঙালি সমাজের আলোকে নারীর অবস্থান তুলে ধরেছেন। তৎকালীন পুরুষশাসিত সমাজে নারীর সামাজিক মূল্য ছিল না বললেই চলে। তারা নারীদের জ্ঞানচর্চা থেকে বিরত রেখে অধিকার বঞ্চিত করত। তাই লেখক সমাজের অগ্রগতির জন্য নারীজাগরণ প্রত্যাশা করেছেন।উদ্দীপকের আফজাল সাহেবের চিন্তায় সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নারীদের নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা প্রকাশ পেয়েছে। তিনি মনে করেন, পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে বঞ্চিত রেখে উন্নয়নের কথা ভাবা বাস্তবসম্মত চিন্তা হতে পারে না। তাই তিনি যৌক্তিক ক্ষেত্রে আত্মসম্মানবোধসহ নারীজাগরণ কামনা করেন। নারীদের প্রতি উদার মানসিকতা ও নারীমুক্তির জন্য তাদের সচেতন ও জাগ্রত করার প্রয়াস 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকের মধ্যেও দেখা যায়।'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক দেখিয়েছেন- ইরান প্রভৃতি দেশে ইউরোপীয়দের অনুকরণে অবরোধ প্রথা ভেঙে নারীর বেরিয়ে আসা নারীমুক্তিকে ত্বরান্বিত করতে পারেনি। তাই প্রাবন্ধিক যৌক্তিক ক্ষেত্রে নিজেদের মর্যাদাকে সমুন্নত রেখে সামাজিক উন্নয়নের লক্ষ্যে জাগরণ প্রত্যাশা করেছেন। কোনো প্রকার অনুকরণকে লেখক এই যাত্রার অন্তরায় মনে করেন। শুধু নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি ও সামাজিক কল্যাণই হতে হবে এই জাগরণের মূল ব্রত। উদ্দীপকের আফজাল সাহেবও নারীদের আত্মসম্মানবোধ নিয়ে জাগরণ প্রত্যাশা করেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকের আফজাল সাহেবের মানসিকতা 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকের মানসিকতারই বাস্তব প্রতিফলন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকে উল্লিখিত আফজাল সাহেবের মানসিকতা 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্র…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর