'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের বক্তব্য কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
উত্তর: 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত নারীর আত্মজাগরণের দিকটির সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখিকা পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থানের কথা তুলে ধরেছেন। পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বরাবরই অবহেলিত। তাদের এগিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না। তাই তো প্রাবন্ধিক নারীদের নিজের মুক্তির ব্যবস্থা নিজেকেই করতে বলেছেন। তিনি নারীদের মানসিক দাসত্ব থেকে বের হওয়ার কথা বলেছেন।উদ্দীপকের কবিতাংশে নারীর অধিকার নারীকেই আদায় করে নেওয়ার কথা বলা হয়েছে। নারীকে নিজের ভাগ্য জয় করার অধিকার অন্য কেউ দিতে চায় না। তাই তো উদ্দীপকের কবি নারীকে নিজেদের সার্থকতার পথ নিজেদেরই খুঁজে নিতে বলেছেন। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও লেখিকা নারীকে মানসিক দাসত্ব থেকে মুক্ত হতে বলেছেন। তাঁর মতে, নারীরা যদি আত্মসচেতন না হয় তাহলে তারা দাসত্ব থেকে কখনই মুক্তি পাবে না। প্রবন্ধের এই বিষয়টি উদ্দীপকের নারীর নিজের সার্থকতার পথ নিজে খুঁজে নেওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের বক্তব্য কীভাবে সাদৃশ্যপূর্ণ? …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর