"নারীশিক্ষার উন্নতিকল্পে পুরুষের পাশাপাশি নারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আবশ্যক।"- উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে উক্তিটির যথার্থতা বিচার করো।
উত্তর: উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে "নারীশিক্ষার উন্নতিকল্পে পুরুষের পাশাপাশি নারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আবশ্যক" উক্তিটি যথার্থ। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক পুরুষের পাশাপাশি নারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন কামনা করেছেন। অত্যন্ত ব্যথিত হৃদয়ে রোকেয়া সাখাওয়াত হোসেন নারীসমাজকে জ্ঞানচর্চায় ও কর্মে ব্রত হওয়ার নির্দেশনা দিয়েছেন। নারীরা যদি মানসিক দাসত্ব থেকে বের হতে না পারে তাহলে তাদের মুক্তি সম্ভব নয়।উদ্দীপকে নারীকে আপন ভাগ্য জয় করতে বলা হয়েছে। বক্তা এখানে আশা করেছেন যে, শিক্ষার মাধ্যমে নারী নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠবে। ফলে তারা নিজেদের সার্থকতার পথ নিজেরাই চিনে নিতে সমর্থ হবে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধের লেখিকার মতে, শিক্ষাদীক্ষার মাধ্যমে অধিকার সচেতনতা নারীসমাজকে তাদের পশ্চাৎপদতা থেকে মুক্তি দিতে সক্ষম। এ জন্য তিনি শিক্ষাদীক্ষার মাধ্যমে নারীসমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রত্যাশা করেছেন।'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক নারীর পশ্চাৎপদতার জন্য পুরুষের দৃষ্টিভঙ্গি ও নারীর মানসিকতাকে দায়ী করেছেন। নারীকে প্রকৃত শিক্ষার মাধ্যমে সমাজের অপরিহার্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারলে দেশের অগ্রগতি সম্ভব। এজন্য প্রয়োজন নারীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন। নারী যদি নিজেদের মানসিক দাসত্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে তবেই তারা নিজেদের পথ নিজেরা চিনে নিতে পারবে। উদ্দীপকেও নারীকে আপন পথ চিনে নিতে বলা হয়েছে। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"নারীশিক্ষার উন্নতিকল্পে পুরুষের পাশাপাশি নারীদের দৃষ্টিভঙ্গির পরিব…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর