উদ্দীপকের উক্তি (i)-এ 'বিলাসী' গল্পের কোন দিকটি বিশেষায়িত হয়েছে তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের উক্তি (i)-এ 'বিলাসী' গল্পে বর্ণিত লেখকের জাতিভেদ প্রথাবিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে।'বিলাসী' গল্পটি একটি সামাজিক সমস্যামূলক গল্প। হিন্দু সমাজে বর্ণিত জাতিভেদ প্রথার নির্মম রূপ প্রকাশিত হয়েছে এ গল্পে। লেখকের মানসে ধ্বনিত হয়েছে বর্ণপ্রথাবিরোধী মনোভাব।উদ্দীপকের উক্তি (i)-এ আধুনিক দক্ষিণ আফ্রিকার রূপকার নেলসন ম্যান্ডেলার বর্ণভেদ প্রথাবিরোধী মনোভাব প্রকাশিত হয়েছে। তিনি যেকোনো ধরনের জাতিভেদকে ঘৃণা করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এর বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। 'বিলাসী' গল্পেও বর্ণপ্রথার নির্মম রূপ উন্মোচিত হয়েছে। এ গল্পের লেখক এর বিরুদ্ধে তার মনোভাব প্রকাশ করেছেন। উদ্দীপকের উক্তি (i)-এ 'বিলাসী' গল্পের লেখকের বর্ণপ্রথাবিরোধী চিন্তাধারার দিকটি প্রকাশ পেয়েছে।ও আাজার
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উক্তি (i)-এ 'বিলাসী' গল্পের কোন দিকটি বিশেষায়িত হয়েছে তা …
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর