উদ্দীপকের উক্তি (i) এবং (ii)-এ 'বিলাসী' গল্পের প্রধান দিকটি প্রতিফলিত হয়েছে কি? এ প্রসঙ্গে মতামত দাও।
উত্তর: 'বিলাসী' গল্পের প্রধান বিষয়বস্তু উদ্দীপকের মতো বর্ণপ্রথা বিরোধী হওয়ায় উদ্দীপকের উক্তি (i) ও (ii)-এ 'বিলাসী' গল্পের প্রধান দিকটি প্রতিফলিত হয়েছে।'বিলাসী' গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। এ গল্পের লেখকের বক্তব্যে এমন ঘৃণ্য প্রথাবিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে।উদ্দীপকের উক্তি (i) ও (ii)-এ নেলসন ম্যান্ডেলার বর্ণভেদ প্রথাবিরোধী চিন্তার প্রকাশ ঘটেছে। তিনি বর্ণপ্রথাকে ঘৃণা করতেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এ ঘৃণ্য প্রথার বিরুদ্ধে অবস্থান নিশ্চিত করেছিলেন। 'বিলাসী' গল্পের লেখকও জাতিভেদ প্রথাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। এ গল্পে তিনি এ ধরনের প্রথার বিরুদ্ধে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন।উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার উক্তি (i) ও (ii)-এ 'বিলাসী' গল্পের লেখকের মতো বর্ণভেদ প্রথার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ পেয়েছে। এ গল্পে লেখক উঁচু বর্ণের মৃত্যুঞ্জয় ও নিচু বর্ণের তথা সাপুড়ের মেয়ে বিলাসীর মতো দুই বিপরীত মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা তুলে ধরেছেন। জাত বিসর্জনের কারণে সমাজ মৃত্যুঞ্জয়কে গোত্রচ্যুত করেছে। বিলাসীকে শিকার হতে হয়েছে অকথ্য নির্যাতনের। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসীর আত্মহত্যার মাধ্যমে বর্ণভেদপ্রথা প্রচলিত সমাজব্যবস্থার প্রতি লেখক অপরিসীম ঘৃণা প্রকাশ করেছেন। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় উদ্দীপকের উক্তি (i) ও (ii) 'বিলাসী' গল্পের প্রধান দিকটি প্রতিফলিত করে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উক্তি (i) এবং (ii)-এ 'বিলাসী' গল্পের প্রধান দিকটি প্রতিফল…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর