বিলাসী চরিত্রের কোন জিনিসটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো।
উত্তর: বিলাসী চরিত্রের কর্মনিপুণতা ও জীবনের নির্মম পরিণতির দিকটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'বিলাসী' গল্পের নাম চরিত্র বিলাসী। উচ্চবর্ণের মৃত্যুঞ্জয়কে আন্তরিক সেবা-যত্নের মাধ্যমে সে সুস্থ করে তোলে। ভালোবেসে তাকে বিয়ে করে। কিন্তু বর্ণবিভক্ত সমাজব্যবস্থা তাদের সেই সম্পর্ককে মেনে নেয়নি। তারা অন্নপাপের অজুহাতে মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করে। এমতাবস্থায় একদিন সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে বিলাসীও আত্মহননের পথ বেছে নেয়। 'বিলাসী' গল্পের বিলাসী তার সেবাপরায়ণতা ও কর্তব্যনিষ্ঠার শক্তিতে মহীয়সী। সে কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী। প্রেম সাধনায় সে জয়ী হলেও জাতিগত বিভেদের সংকীর্ণ সীমার কাছে পরাজিত হয়। পুরুষতান্ত্রিক সমাজের অন্ধ কুসংস্কার তার করুণ পরিণতির জন্য দায়ী। উদ্দীপকের খনা এক বিরল প্রতিভার অধিকারী নারী। তিনি তাঁর স্বামী-শ্বশুরের সমস্যার সমাধান করে দিয়ে দশম রত্ন হিসেবে আখ্যা পান। কিন্তু পুরুষশাসিত সমাজব্যবস্থায় তাঁর প্রতিভার জন্য তাঁকে চরম মূল্য দিতে হয়। তাই বলা যায়, বিলাসী চরিত্রের কর্মনিপুণতা ও জীবনের নির্মম পরিণতির দিকটির সঙ্গে উদ্দীপকের খনার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
বিলাসী চরিত্রের কোন জিনিসটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো।
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর