বিলাসী চরিত্রের কোন দিকটি মহুয়ার সাথে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা কর।
উত্তর: বিলাসী চরিত্রের মৃত্যুঞ্জয়ের গ্রামের মানুষ কর্তৃক নির্যাতনের দিকটি মহুয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পৃথিবীতে সব মানুষের জন্ম-পরিচয় এক ও অভিন্ন। অথচ আত্মস্বার্থে তারা পরস্পরকে ঘৃণা করে এবং সমাজের লোককে বিভিন্ন স্তরে বিভাজন করে বৈষম্য তৈরি করে। উদ্দীপকে মহুয়া শহরে কাজ করে। মেয়ে হয়ে শহরে কাজ করে বলে গ্রামের লোকেরা তাকে বদনাম দেয় এবং তাকে গ্রামছাড়া করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে 'বিলাসী' গল্পের বিলাসী সাপুড়ের মেয়ে হয়ে কায়স্থ ঘরের সন্তান মৃত্যুঞ্জয়কে বিয়ে করায় গ্রামের লোকজন তা মেনে নেয় না। তারা বিলাসীর ওপর শারীরিক নির্যাতন চালায়। তারা বিলাসীর প্রতি অত্যন্ত অমানবিক আচরণ করে। জ্ঞাতি খুড়া মৃত্যুঞ্জয়ের জমি ও বাগানের লোভে অন্ন্য পাপের অভিযোগে সমাজচ্যুত করে। এভাবে, উদ্দীপকের মহুয়া এবং 'বিলাসী' গল্পের বিলাসী দুজনেই গ্রামের মানুষ কর্তৃক নির্যাতনের শিকার।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
বিলাসী চরিত্রের কোন দিকটি মহুয়ার সাথে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর