উদ্দীপকের সাথে 'বিলাসী' গল্পের ঘটনাগত মিল না থাকলেও ভাবগত সাদৃশ্য রয়েছে। তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের সাথে 'বিলাসী' গল্পের ঘটনাগত মিল না থাকলেও মানবসেবা, ত্যাগ ও সামাজিক দায়িত্ববোধের দিক থেকে উভয়ের মধ্যে ভাবগত সাদৃশ্য রয়েছে। 'বিলাসী' গল্পে বিলাসীর চরিত্রটি প্রকাশ পায় তার সেবা, সাহস ও মানসিকতায়। সে সমাজের নিয়ম ও কুসংস্কারকে উপেক্ষা করে একটি অসহায় মানুষকে বাঁচানোর দায়িত্ব নেয়। গল্পে বিলাসীর চরিত্রটি জাতি, বর্ণ বা সমাজের সংকীর্ণতা অতিক্রম করে। উদ্দীপকে করোনা মহামারির সময় ডাক্তার-নার্স ও স্বেচ্ছাসেবকদের কাজে মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটে। তারা নিজেদের নিরাপত্তা ত্যাগ করে রোগী ও দুস্থদের জন্য কাজ করে গেছেন। যদিও ঘটনাগতভাবে এটি আধুনিক সময়ে বৈশ্বিক সংকট এবং 'বিলসী' গল্পটি একটি পল্লিসমাজের প্রেক্ষাপট, কিন্তু উভয় ক্ষেত্রেই মানুষের জন্য ত্যাগ, দায়িত্ববোধ ও সাহসিকতার একই চেতনা কাজ করেছে। 'বিলাসী' গল্পের বিলাসী সমাজের রক্ষণশীলতা ও অমানবিকতার বিরুদ্ধে একটি নীরব বিদ্রোহ করে। উদ্দীপকের ডাক্তার-নার্স ও স্বেচ্ছাসেবকরাও একইভাবে সামাজিক ভয় ও সংকটের মুখে দাঁড়িয়ে মানবতার বিজয় গড়ে তুলেছেন। উভয় রচনা দেখায় যে, সত্যিকারের মানবতা কোনো ঘটনা বা সময়ের গণ্ডিতে আবদ্ধ নয়। বরং তা যুগে যুগে বিভিন্ন রূপে প্রকাশ পায়। 'বিলাসী' গল্পের বিলাসী এবং উদ্দীপকের আত্মত্যাগী মানুষেরা একই সত্যের বাহক- তারা প্রমাণ করে স্বার্থ ও ভয়ের উর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করাই জীবনকে অর্থবহ করে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'বিলাসী' গল্পের ঘটনাগত মিল না থাকলেও ভাবগত সাদৃশ্য র…
উদ্দীপক
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর