উদ্দীপকে উল্লিখিত নিলয় চরিত্রটি 'যৌবনের গান' প্রবন্ধের কোন বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নিলয় চরিত্রটি 'যৌবনের গান' প্রবন্ধের তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ।'যৌবনের গান' প্রবন্ধে লেখক তারুণ্যের গুণকীর্তন করেছেন। শারীরিক শক্তির চেয়ে লেখক মানসিক শক্তিকে অধিক গুরুত্ব দিয়েছেন।উদ্দীপকের নিলয় চরিত্রটির মধ্যে তারুণ্যের মনোবল লক্ষণীয়। শারীরিকভাবে অক্ষম হলেও অটুট মানসিক শক্তির অধিকারী সে। কেবল মনের জোরেই সে সব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দাঁড়ায়।'যৌবনের গান' প্রবন্ধে লেখক সামাজিক ও রাষ্ট্রীয় অগ্রগতিতে তারুণ্যের অংশগ্রহণের প্রতি গুরুত্বারোপ করেছে। তিনি তারুণ্য বলতে মানসিক সবলতাকে বুঝিয়েছেন। সমাজকে এগিয়ে নেওয়ার জন্য দরকার দৃঢ় মনোবল। মানসিকভাবে দুর্বলরা কখনোই সাহসী পদক্ষেপ নিতে পারে না। তাই লেখক সব জড়তা-ভীরুতা পেছনে ফেলে দৃঢ় মনোবল নিয়ে তারুণ্যশক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এভাবে দেখা যাচ্ছে যে, উদ্দীপকের নিলয় চরিত্রটি 'যৌবনের গান' প্রবন্ধের তারুণ্যের মানসিকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নিলয় চরিত্রটি 'যৌবনের গান' প্রবন্ধের কোন বৈশিষ্ট্…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর