কেস স্টাডি-১-এ 'যৌবনের গান' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে তা নিরূপণ করো।
উত্তর: কেসস্টাডি-১-এ 'যৌবনের গান' প্রবন্ধের অফুরন্ত প্রাণচঞ্চলতায় তরুণদের সমাজ-প্রগতির পথে এগিয়ে যাওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে।'যৌবনের গান' প্রবন্ধে লেখক দুরন্ত-দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে যে যৌবন দেশ-জাতি-কাল ও ধর্মের বাঁধন মানে না সেই যৌবন শক্তিকে কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন সমস্ত জীর্ণ পুরানো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন জগৎ রচনার সাধনায় অগ্রসর হতে।উদ্দীপকের কেসস্টাডি-১-এ হাজী মুহাম্মদ মুহসিনের সমাজ সংস্কারের দিকটির ইঙ্গিত রয়েছে। তিনি তার অঢেল সম্পত্তি শিক্ষাবিস্তার ও সমাজ সংস্কারের কাজ ব্যয় করে দানবীর হিসেবে পরিচিতি লাভ করেছেন। 'যৌবনের গান।' প্রবন্ধেও লেখক তরুণ শক্তিকে সমাজ সংস্কারের দিকে ধাবিত হতে বলেছেন। দেশ-কাল-জাতি ও ধর্মের বাঁধন না মেনে সংস্কারের বেড়াজাল ছিন্ন করে সমাজপ্রগতি ও নতুন স্বপ্নময় জগৎ রচনার ভূমিকা রাখতে বলেছেন লেখক'। উদ্দীপকের কেসস্টাডি-১-এ 'যৌবনের গান' প্রবন্ধের এদিকটিই প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
কেস স্টাডি-১-এ 'যৌবনের গান' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে তা …
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর