কেস স্টাডি-১ এবং কেস স্টাডি-২-এ 'যৌবনের গান' প্রবন্ধের সামগ্রিক বক্তব্য আছে কি না সে প্রসঙ্গটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের কেসস্টাডি-১-এ যৌবনের সংস্কারচেতনা ও কেসস্টাডি-২-এ বার্ধক্যের রক্ষণশীলতার দিকটি প্রকাশ পাওয়ায় এটি 'যৌবনের গান' প্রবন্ধের সামগ্রিক ভাবকে ধারণ করতে পেরেছে।'যৌবনের গান' প্রবন্ধে লেখক দুরন্ত-দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। অপরদিকে রক্ষণশীলতা, জড়তা, ও পশ্চাৎপদময় বার্ধক্য জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়।উদ্দীপকের কেসস্টাডি-১-এ হাজী মুহাম্মদ মুহসিনের সমাজ প্রগতির জন্য দানশীলতার দিকটি প্রকাশ পেয়েছে। আর কেসস্টাডি-২-এ এদেশের জমিদারদের রক্ষণশীলতা ও জড়তা প্রকাশ পেয়েছে। 'যৌবনের গান' প্রবন্ধেও লেখক গতিশীল ও প্রত্যাশাময় যৌবর্নের স্তুতি গেয়েছেন। আবার বার্ধক্যের রক্ষণশীলতা ও জড়তাকে সমাজ প্রগতির পথে বাধা হিসেবে দেখিয়েছেন।কেসস্টাডি-১-এ এবং কেসস্টাডি-২-এ 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যৌবনের গতিশীলতা ও জড়তা উভয় দিকের প্রকাশ ঘটেছে। দুরন্ত- দুর্বার ও প্রাণচঞ্চল যৌবন মানবমুক্তি ও সমাজ প্রগতিকে তরান্বিত করে। জীর্ণ পুরানো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন জগৎ রচনার সাধনায় অগ্রসর হয়। অপরদিকে বার্ধক্যে রক্ষণশীলতা, জড়তা, সংস্কারাচ্ছন্নতা ও পশ্চাদময়তা বাধা হয়ে দাঁড়ায় প্রাণবন্ত অগ্রগতির পথে। উদ্দীপকের কেসস্টাডি-১-এ ও ২-এ 'যৌবনের গান' প্রবন্ধের উভয় দিকের প্রকাশ ঘটায় এটি 'যৌবনের গান' প্রবন্ধের সামগ্রিক ভাব ধারণ করেছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
কেস স্টাডি-১ এবং কেস স্টাডি-২-এ 'যৌবনের গান' প্রবন্ধের সামগ্রিক বক্…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর