উদ্দীপকে বর্ণিত চার ভাইয়ের মনোভাব 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের কোন চরিত্রের চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ? কীভাবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত চার ভাইয়ের মনোভাব 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের সংগ্রামী মানসিকতার দিক থেকে কপিলদাস মুর্মু চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে বর্ণিত হয়েছে বার্ধক্যে উপনীত কপিলদাসের সংগ্রামী চেতনা। কপিলদাস যৌবনে একবার বাঘ শিকার করেছিলেন। বসতভিটা থেকে উচ্ছেদের বিরুদ্ধে সাঁওতাল জাতির গৌরবোজ্জ্বল সংগ্রামী নায়ক সে। কপিলদাসের সেই সংগ্রামী অতীত স্মৃতি তাকে বৃদ্ধ বয়সেও সংগ্রামে অনুপ্রাণিত করেছে।উদ্দীপকে বর্ণিত হয়েছে ইংরেজদের বিরুদ্ধে সাঁওতালদের বিদ্রোহ। এ বিদ্রোহে সাঁওতালদের পক্ষে, নেতৃত্ব দিয়েছিলেন মুর্মু বংশের চার ভাই। ব্রিটিশদের দখলদার নীতির বিরুদ্ধে তাঁদের সেই বিদ্রোহে আরও অনেক সাঁওতাল যুক্ত হয়। বিষয়টি 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পে কপিলদাসের আপসহীন মানসিকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আলোচ্য গল্পে লেখক কপিলদাস মুর্মু নামক একজন সংগ্রামী সাঁওতালের সাহসী পদক্ষেপ বর্ণনা করেছেন। বৃদ্ধ হলেও অবৈধ উচ্ছেদের বিরুদ্ধে তার সংগ্রামী মানসিকতা তাকে তারুণ্যে উপনীত করেছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত চার ভাইয়ের মনোভাব 'কপিলদাস মুর্মুর শেষ কাজ' গল্পের …
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর