উদ্দীপকের নিমগাছটি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
উত্তর: বৃক্ষের পরার্থপতার দিক থেকে উদ্দীপকের নিমগাছ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাথে সাদৃশ্যপূর্ণ।'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক দেখিয়েছেন- বৃক্ষের পরিপূর্ণ বিকাশের পেছনে রয়েছে এর নীরব সাধনা। অনুভূতির কান দিয়ে তা শুনতে হয়। বৃক্ষের এ সাধনা ধীরস্থির। এভাবে একসময় বৃক্ষ ফুলে-ফলে পূর্ণতা পায়। তার সেসব অন্যের কল্যাণে অকাতরে দান করে সার্থকতা লাভ করে।উদ্দীপকে নিমগাছটির পরার্থপর মানসিকতা প্রকাশ পেয়েছে। তার ডালপালা, ছাল-পাতা মানুষ নানাবিধ ভেষজ উপকারে ব্যবহার করে। নিমগাছ তা অকাতরে মানুষকে দান করে পরার্থপর মানসিকতার পরিচয় দেয়। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধেও অনুরূপভাবে পরার্থপরতার কথা উঠে এসেছে। প্রবন্ধে লেখক বৃক্ষের জীবনের নীরব সাধনার বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেছেন। এই সাধনার মধ্য দিয়েই বৃক্ষ পরিপূর্ণ বিকাশ লাভ করে। বৃক্ষের এ সাধনা ধীরস্থির। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একসময় বৃক্ষ ফুলে-ফলে পরিপূর্ণতা লাভ করে। পরিপূর্ণতার মতো অর্জন সবই বৃক্ষ অন্যের কল্যাণে অকাতরে দান করে পরার্থপর মনোভাবের পরিচয় দেয়। এভাবেই বৃক্ষের পরার্থপতার দিক থেকে উদ্দীপকের নিমগাছ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের নিমগাছটি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর