উদ্দীপকের ডা. রবি কান্নান 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলকথা পরিপূর্ণভাবে ধারণ করেছেন। কীভাবে? বিশ্লেষণ করো।
উত্তর: 'উদ্দীপকের ডা. রবি কান্নান 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূল কথা পরিপূর্ণভাবে ধারণ করেছেনে'- উক্তিটি সত্য, কারণ তার জীবনদর্শন ও কর্ম বৃক্ষের মতোই বিকাশ, সেবা ও সার্থকতার প্রতীক হয়ে উঠেছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বৃক্ষের জন্ম, বৃদ্ধি, ফুল ফোটানো, ফল ধারণ, ছায়া ও সৌন্দর্যবান সবকিছুতেই চলে এক নীরব সাধনা। বৃক্ষ সব কষ্ট নীরবে সহ্য করে নিজেকে অন্যের কল্যাণে উৎসর্গ করে। পরোপকারী ব্যক্তিরাও বৃক্ষের মতো নিজেদেরকে মানবকল্যাণে নিয়োজিত করে। উদ্দীপকের ডা. রবি কান্নানের জীবন 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষের জীবনদর্শনেরই প্রতিচ্ছবি। তিনি শুধু চিকিৎসক হিসেবে টিকে থাকেননি, তার উপলব্ধি থেকে নিজেকে বিকশিত করেছেন। তার বিনা পারিশ্রমিকে অস্ত্রোপাচার শিশুকে বন্ধক থেকে, মুক্ত করায় সহায়তা করা বৃক্ষের মতো ফুলে-ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবা করার মতো কাজ। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক পরার্থে আত্মনিবেদন করার মধ্যেই মানবজীবনের সার্থকতার কথা বলেছেন। এজন্য তিনি আমাদের বৃক্ষের সাধনা ও ত্যাগকে আদর্শ হিসেবে গ্রহণ করতে বলেছেন। ডা. রবির সেবাও এমনই এটি সাধনা, যার প্রাপ্তি চোখে দেখা যায়-রোগীর সুস্থতা, পরিবারের মুক্তি, সমাজের কৃতজ্ঞতা। তিনি তার কর্মের মাধ্যমে সমাজকে জীবন ও সেবার গূঢ় অর্থ বুঝিয়েছেন। তার জীবন বৃক্ষের মতো নীরব, ধৈর্যশীল, পরোপকারী এবং পরিপূর্ণ, যা 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কেন্দ্রীয় বার্তাকেই জীবন্ত করে তোলে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ডা. রবি কান্নান 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলকথা পরিপূর্ণভ…
উদ্দীপক
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর